ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » সাফের প্রথম ম্যাচে নেই হামজা-শমিতরা

সাফের প্রথম ম্যাচে নেই হামজা-শমিতরা

স্পোর্টস ডেস্ক:

ফিফা উইন্ডো শুরু হবে আগামী ৯ নভেম্বর। এই সময়ের পর ক্লাবগুলো বিভিন্ন দেশের ফুটবলারদের ছাড়তে বাধ্য। কিন্তু ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ মাঠে গড়াবে ৫ নভেম্বর। জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী দিনে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ খেলবে ভুটানের বিপক্ষে। দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসরের এই ম্যাচে যুক্তরাষ্ট্র প্রবাসী হামজা চৌধুরী এবং কানাডা প্রবাসী শমিত সোমকে ছাড়াই খেলতে হবে লাল-সবুজের দলটিকে।

হামজার বর্তমান ক্লাব শেফিল্ড ইউনাইটেড। ৭ নভেম্বর পর্যন্ত ক্লাবটির লিগে খেলা আছে। অর্থাৎ ৭ তারিখের আগে শেফিল্ড হামজাকে ছাড়তে বাধ্য নয়। ফিফা উইন্ডো শুরু হলেই কেবল ছাড়পত্র পাবেন বাংলাদেশি বংশোদ্ভূত এ তারকা। সে হিসেবে ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে হামজাকে পাবে বাংলাদেশ। একই অবস্থা কানাডা প্রবাসী শমিত সোমেরও। যুক্তরাষ্ট্রের ক্লাব নিউইয়র্ক কসমসে খেলা শমিত ৯ নভেম্বরের আগে ছাড়পত্র পাবেন না। এমন অবস্থায় কিছুটা উদ্বিগ্ন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি।

গতকাল সোমবার ফর্টিসে অনুষ্ঠিত ন্যাশনাল টিমস কমিটির মিটিং শেষে চেয়ারম্যান তাবিথ আউয়ালও নিশ্চিত করেছেন হামজা-শমিতকে ছাড়াই প্রথম ম্যাচে খেলতে হবে বাংলাদেশকে, ‘সাফের উদ্বোধনী ম্যাচে আমরা পুরো স্কোয়াড পাব না। কারণ ফিফা উইন্ডো শুরু হবে ৯ তারিখ থেকে। সাফ শুরু হবে ৫ নভেম্বর। হয়তো প্রবাসী যারা বিদেশে খেলে, তাদের ৯০ ভাগ ৯ তারিখের পরে দলে যোগ দিবে। এই বিষয়টি নিয়ে আমার কোচের সঙ্গে কথা হয়েছে। ভুটানের বিপক্ষে ম্যাচে স্থানীয় ফুটবলারদের দিয়েই খেলতে হবে।’

​জাতীয় দলকে আরও শক্তিশালী করতে এখন থেকে প্রতিটি ফিফা উইন্ডোতে আলাদা করে একটি অনূর্ধ্ব-২৩ দল গঠন করা হবে এবং তাদের নিয়ে প্রশিক্ষণ ও আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলা হবে। অনূর্ধ্ব-২৩ দলকে জাতীয় দলের শেষ ধাপ বা পাইপলাইন হিসেবে বিবেচনা করার চিন্তা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে