ঢাকা
ঢাকা, শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ১০ বছর পর ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত ভারতীয় সাংবাদিক

১০ বছর পর ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত ভারতীয় সাংবাদিক

ভারতের অনুসন্ধানী ম্যাগাজিন ‘তেহেলকা’র সাবেক সম্পাদক তরুণ তেজপালকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন দেশটির একটি আদালত।  এর মাধ্যমে ২০২১ সালে দেওয়া তার খালাসের রায় বাতিল হলো।

বৃহস্পতিবার (৬ আগস্ট) গোয়ায় অবস্থিত বোম্বে হাইকোর্টের বেঞ্চ জানায়, ভারতীয় দণ্ডবিধির ধর্ষণ ও যৌন হয়রানিসংক্রান্ত ধারায় তেজপালকে দোষী সাব্যস্ত করা হয়েছে।  তার সাজা পরে ঘোষণা করা হবে।

তবে তেজপাল শুরু থেকেই নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন। তিনি চাইলে এই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করতে পারবেন।

ভারতের আইন অনুযায়ী, ভুক্তভোগীর পরিচয় প্রকাশ করা যায় না। অভিযোগে বলা হয়, ২০১৩ সালের নভেম্বরে গোয়ায় ‘তেহেলকা’ আয়োজিত একটি অনুষ্ঠানের সময় লিফটের ভেতরে ওই সহকর্মীকে যৌন নির্যাতন করেন তেজপাল।

ঘটনার পর তাকে গ্রেফতার করা হয় এবং তিনি সাত মাস কারাগারে ছিলেন। পরে ভারতের সুপ্রিম কোর্ট তাকে জামিন দেন।

২০২১ সালে গোয়ার একটি নিম্ন আদালত তার বিরুদ্ধে আনা সব অভিযোগ থেকে তাকে খালাস দেয়। পরে সেই রায়ের বিরুদ্ধে আপিল করে গোয়া সরকার।  গোয়া সরকারের পক্ষে আদালতে উপস্থিত সলিসিটর জেনারেল তুষার মেহতা তেজপালের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

তিনি আদালতে বলেন, ‘এই আদালতের এমন বার্তা দেওয়া উচিত যে, কোনো নারী ‘না’ বললে তার অর্থ ‘না’। ‘না’ মানেই ‘না’।’

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে