ঢাকা
ঢাকা, বুধবার, ১৩ মে, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ১৩ মে, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » দলীয় কর্মীদের আশ্বস্ত করে মমতা বললেন তৃণমূলই জিতবে

দলীয় কর্মীদের আশ্বস্ত করে মমতা বললেন তৃণমূলই জিতবে

নবপ্রকাশ ডেস্ক:

তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট গণনার প্রাথমিক ফলকে আমলে নিতে চাইছেন না। তিনি ২০ মিনিট আগে জরুরি বার্তা দিতে ফেসবুক লাইভে বলেন, গোটা বিষয়টি বিজেপির পরিকল্পনামাফিক হচ্ছে। অনেক জায়গাতে প্রথম কয়েক রাউন্ড গণনার পর বন্ধ রাখা হয়েছে। তবে তিনি দলীয় কর্মীদের আশ্বস্ত করে বলেন, আপনারা ধৈর্য্য ধরুন।

এখনও অনেক রাউন্ড গণনা বাকি। আমি আশ্বস্ত করছি, আমরাই জিতব। আপনারা বাঘের বাচ্চার মতো শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যান। সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ সমাজমাধ্যমে ভিডিওবার্তা দিয়ে মমতা বলেন, ‘দয়া করে কোনও (তৃণমূল) প্রার্থী এবং কাউন্টিং এজেন্ট গণনাকেন্দ্র ছেড়ে আসবেন না। এটা বিজেপির প্ল্যান’ (পরিকল্পনা)। তিনি বলেন, আমি গতকাল থেকে বলছি, ওদেরগুলো (এগিয়ে থাকা আসন) আগে দেখাবে। আমাদেরগুলো পরে দেখাবে।

অনেক জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখে দিয়েছে। কল্যাণীতে এমন সাতটি মেশিন ধরা পড়েছে, যেখানে কোনও মিলই নেই। মমতা আরও বলেন, কেন্দ্র জোর করে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে তৃণমূলের উপর অত্যাচার করছে। অফিস ভাঙছে। জোর করে দখল করছে। এসআইআরের নামে ভোট লুট করেছে। মমতার দাবি, এখনও তৃণমূল শতাধিক বেশি আসনে এগিয়ে রয়েছে। সেগুলো বলছে না কমিশন। তিনি বলেন, ইলেকশন কমিশন নিজের ইচ্ছামতো খেলছে। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। আমাদের পুলিশরা মাথা নত করে কেন্দ্রীয় বাহিনীর হয়ে কাজ করছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে