ঢাকা
ঢাকা, শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ছুটির দিনে লোকে লোকারণ্য জুলাই স্মৃতি জাদুঘর প্রাঙ্গণ

ছুটির দিনে লোকে লোকারণ্য জুলাই স্মৃতি জাদুঘর প্রাঙ্গণ

সম্প্রতি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা ‘জুলাই স্মৃতি জাদুঘর’-এ শুক্রবার ছুটির দিনে দর্শনার্থীদের ঢল নেমেছে। সকাল থেকেই পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে নিয়ে অনেকে ইতিহাসভিত্তিক এই জাদুঘর পরিদর্শনে আসেন। তবে সময়সূচির আকস্মিক পরিবর্তনের কারণে সকালের দিকে আসা অনেক দর্শনার্থীকে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়।শুক্রবার (৭ আগস্ট) বেলা ১১টার দিকে জুলাই স্মৃতি জাদুঘরের প্রধান ফটক ঘুরে এমন চিত্র দেখা গেছে।

দর্শনার্থীদের ভাষ্য, প্রতিদিন বেলা ১১টা থেকে জাদুঘর খোলা থাকে, এমন ধারণা নিয়ে তারা সেখানে এসেছিলেন। তবে ছুটির দিনের কারণে সময়সূচি পরিবর্তন করে বিকেল ৩টা থেকে জাদুঘর খোলা হবে বলে কর্তৃপক্ষ জানায়।

হঠাৎ সময়সূচির এই পরিবর্তনের বিষয়টি আগে থেকে না জানায় অনেক দর্শনার্থী ক্ষোভ প্রকাশ করেন। কেউ কেউ দীর্ঘ সময় অপেক্ষা না করে ফিরে যেতে বাধ্য হন, আবার অনেকে বিকেল পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নেন।

সরেজমিনে দেখা গেছে, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এদিন আগেই জুলাই জাদুঘরের সামনে ভিড় করেন অসংখ্য দর্শনার্থী। কেউ কেউ এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছেন কেউবা আবার ঘুরতে আশা শিশুদের নিয়ে জাদুঘর খোলার অপেক্ষায় বসে আছেন। তবে অধিকাংশ দর্শনার্থীকে দীর্ঘ সময় অপেক্ষা না করে ফিরে যেতে দেখা গেছে।

এছাড়াও জাদুঘরের দেয়ালে ছুটির দিনে জাদুঘর খোলার এবং বন্ধের সময়সূচি পরিবর্তন করে প্রিন্টেড কাগজ লাগিয়ে দিতে দেখা গেছে।

কর্তৃপক্ষের দেওয়া সময়সূচিতে বলা হয়েছ, এদিন বিকাল ৩টা থেকে ৬টা ৩০ পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে দর্শনার্থীরা সবশেষ ৫টা ৩০ মিনিট পর্যন্ত জাদুঘরে প্রবেশ করতে পারবেন বলে জানানো হয়।

জাদুঘর কর্তৃপক্ষের সময়সূচি পরিবর্তনের এমন সিদ্ধান্ত ক্ষোভ জানান উপস্থিত দর্শনার্থীরা।

রাজধানীর খিলক্ষেত থেকে এক ছেলেকে নিয়ে জাদুঘরে ঘুরতে এসেছেন আরিফুর ইসলাম। তিনি বলেন, ছুটির দিনে সাধারণত মানুষ নামাজের পর ঘুরতে বের হয়। বিকালের দিকে ঘুরতে আসলে সাধারণত ভিড় থাকে। বাচ্চাদের সেভাবে দেখার সুযোগ হয় না। যার কারণে সকাল সকাল ছেলেকে নিয়ে ঘুরতে এসেছিলাম। কিন্তু এসে দেখি জাদুঘর বন্ধ রয়েছে। ৩ টার সময় খুলবে। এত সময় অপেক্ষা করবো কীভাবে। তাই ছেলেকে নিয়ে ফিরে যাচ্ছি। অন্য কোনদিন আসতে হবে।

সাভার থেকে এক ছেলে জিহাদ ও এক মেয়ে রোমানাকে নিয়ে ঘুরতে এসেছেন শফিকুল ইসলাম। তিনি বলেন, ছেলে-মেয়েকে নিয়ে সাভার থেকে আসছি জাদুঘর দেখতে। কিন্তু আসার পর দেখছি বন্ধ। বলছে নাকি ৩টার সময় খুলবে। অনেকদূর থেকে এসেছি। ফিরে গিয়ে আবার আসার সুযোগ নেই। তাই এখন বসে থাকবো। জাদুঘর খুললে দেখে তারপর ফিরবো।

রিয়াজ নামের আরেক দর্শনার্থী বলেন, জুলাই আন্দোলনে আমি ঢাকার বাইরে থেকে আন্দোলনের অংশগ্রহণ করেছিলাম। রাস্তায় ছিলাম। তখন ঢাকায় আসা হয়নি। তাই এখন দেখতে এসেছি। কিন্তু এসে দেখছি বন্ধ।

তিনি বলেন, আমরা দূরদূরান্ত থেকে এসেছি। এখানে এমন কোন লোক নেই যে বলবে কখন খুলবে। জাদুঘর কর্তৃপক্ষের এমন একটা লোকও এখানে নেই যে ঘুরতে আসা মানুষকে সব তথ্য দেবে।বহু প্রতীক্ষিত ‘জুলাই ৩৬ স্মৃতি জাদুঘর’ দেখতে রাজশাহী থেকে ঢাকায় এসেছেন আইনাল হক। তবে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে সকালের বদলে বিকেল তিনটায় জাদুঘর খোলার নিয়ম থাকায় দূর-দূরান্ত থেকে আসা অনেক দর্শনার্থীকে পড়তে হয়েছে ভোগান্তিতে। নির্ধারিত সময়ের আগে এসে জাদুঘর বন্ধ পেয়ে না দেখেই ফিরে যেতে হচ্ছে অনেককে।পূর্বে দায়িত্বপ্রাপ্তদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতি বৃহস্পতিবার জাদুঘরের সাপ্তাহিক ছুটি নির্ধারণ করা হয়েছে। অন্যান্য দিন বেলা ১১টা থেকে ১টা, দুপুর ১টা থেকে ৩টা এবং বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিন ধাপে দর্শনার্থীরা প্রবেশের সুযোগ পাবেন। তবে হঠাৎ সময়সূচি পরিবর্তনের সঠিক তথ্য না থাকায় এই বিড়ম্বনার সৃষ্টি হয়েছে।উল্লেখ্য, জাদুঘরে প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। টিকিট সরাসরি কাউন্টার থেকে এবং ‘জুলাই ৩৬ স্মৃতি জাদুঘর’-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে সংগ্রহ করা যাবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে