আগের দিনের রেকর্ড দরবৃদ্ধির পরপরই দেশের বাজারে আবার কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত ছাড় দিয়েছে।শুক্রবার (৭ আগস্ট) সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় এই নতুন দর সমন্বয় করা হয়েছে।নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকায় (আগে ছিল ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা)। এছাড়া ২১ ক্যারেট ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকায় নির্ধারিত হয়েছে। তবে স্বর্ণের দরে পতন হলেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি; ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা পূর্বের ৪ হাজার ৮৯৯ টাকাতেই অপরিবর্তিত রয়েছে।
