ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যুদ্ধপূর্ব অবস্থায় ফিরলো

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যুদ্ধপূর্ব অবস্থায় ফিরলো

বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ধারাবাহিকভাবে কমে ইরান-সংক্রান্ত যুদ্ধ শুরুর আগের অবস্থায় নেমে এসেছে। দীর্ঘ ১০৭ দিনের সামরিক সংঘাতের পর সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকেই আন্তর্জাতিক বাজারে তেলের দামে দ্রুত পতন দেখা যায়।

বৃহস্পতিবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৭২ ডলারের কাছাকাছি অবস্থান করছে, যা যুদ্ধ-পূর্ব স্বাভাবিক পর্যায়ের সমান। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার সময় বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটে। সেই সময় তেলের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলার ছাড়িয়ে গিয়েছিল, যার প্রভাব পড়ে বিশ্ব অর্থনীতিতে।

পরিস্থিতি স্বাভাবিক হওয়ার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাওয়া গেছে হরমুজ প্রণালিতে। যুদ্ধকালীন অস্থিরতার কারণে এই গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুটে কিছুটা বাধা সৃষ্টি হলেও যুদ্ধবিরতির পর সেখানে আটকে থাকা তেলবাহী জাহাজগুলো আবার স্বাভাবিকভাবে চলাচল শুরু করেছে। ফলে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা দ্রুত স্থিতিশীল হচ্ছে।

বিশ্লেষকরা মনে করছেন, স্থিতিশীলতা বজায় থাকলে এবং আগামী ৬০ দিনের মধ্যে কোনো স্থায়ী শান্তিচুক্তি হলে তেলের দাম আরও কমতে পারে।

দীর্ঘ অস্থিরতার পর তেলের দামের এই পতনকে বিশ্ব অর্থনীতির জন্য একটি বড় স্বস্তির খবর হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে