ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » চ্যাম্পিয়নস লিগের দীর্ঘ খরা কাটাতে চায় বার্সেলোনা, সতর্ক বার্তা ফ্লিকের

চ্যাম্পিয়নস লিগের দীর্ঘ খরা কাটাতে চায় বার্সেলোনা, সতর্ক বার্তা ফ্লিকের

স্পোর্টস ডেস্ক:

বর্ণিল ইতিহাসের পাতায় ৪টি চ্যাম্পিয়নস লিগ ট্রফি থাকলেও ইউরোপসেরার মঞ্চে বার্সেলোনার সর্বশেষ সাফল্যের বয়স ১১ বছর। দীর্ঘ এই খরা কাটিয়ে এবার শিরোপার অন্যতম দাবিদার হিসেবে ধরা হচ্ছে কাতালানদের। চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা বার্সা এখন পর্যন্ত খেলা সবকটি প্রতিযোগিতামূলক ম্যাচে জয় তুলে নিয়েছে।

আজ রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের হাই-ভোল্টেজ ম্যাচে ইস্তাম্বুলের রামস পার্ক স্টেডিয়ামে গ্যালাতাসারাইয়ের মুখোমুখি হবে বার্সেলোনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। তবে প্রতিপক্ষের মাঠে নামার আগে বাড়তি কোনো আত্মতুষ্টিতে ভুগতে নারাজ বার্সা কোচ হান্সি ফ্লিক।

সংবাদ সম্মেলনে শিরোপার দৌড়ে পা মাটিতে রাখার বার্তা দিয়ে ফ্লিক বলেন, “এই অবস্থানে থাকতে পারাটা আমাদের জন্য বিরাট সৌভাগের। আমরা প্রতিদিন কঠোর পরিশ্রম করি, কিন্তু মৌসুমের শেষ পর্যন্ত যাওয়ার পথটা অনেক দীর্ঘ।” গ্যালাতাসারাইয়ের ঘরের মাঠের ভয়াসবহ পরিবেশ ও প্রতিপক্ষের শক্তির প্রশংসা করে তিনি জানান, জয় এবং তিন পয়েন্ট অর্জনই তাদের মূল লক্ষ্য, তা ব্যবধান ১-০ হলেও।

দলের ফুটবলারদের মানসিকতা ও ক্ষিদের বিষয়ে ফ্লিক আরও যোগ করেন, “আমাদের মনোযোগ ধরে রাখতে হবে এবং আগের ম্যাচগুলোর মতো একই তীব্রতা বজায় রাখতে হবে। দলের অনেকেই বিশ্বকাপ জিতেছে, তাদের মধ্যে জয়ের সেই ক্ষুধাও এখনো অটুট আছে। ভক্ত ও পরিবারের জন্য আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।”

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে