ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে

নিয়োগের কয়েকদিনের মাথায় পদত্যাগ করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মাহফুজুর রহমান।সোমবার (৩ আগস্ট) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে মাহফুজুর বলেন, গত ৩০ জুলাই সলিসিটর উইং তাকেসহ ১৭৯ জনকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। ব্যক্তিগত কারণবশত  আমি সহকারী অ্যাটর্নি জেনারেল পদে দায়িত্ব পালনে অপারগ। এই অবস্থায় ৩ আগস্ট থেকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি। অতএব পদত্যাগপত্রটি গ্রহণ করে সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে আমাকে অব্যাহতি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।এর আগে গত ৩০ জুলাই আগের সব নিয়োগ বাতিল করে সুপ্রিম কোর্টের ৮৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) পদে এবং ১৭৯ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদে নতুন করে নিয়োগ দেওয়া হয় আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি অত্র অনুবিভাগের বিভিন্ন তারিখের স্মারকমূলে পূর্বে নিয়োগপ্রাপ্ত সব ডেপুটি অ্যাটর্নি-জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল এর নিয়োগ আদেশ বাতিলপূর্বক বাংলাদেশ ল অফিসার্স অর্ডার, ১৯৭২ (পিও নাম্বার) ৬ অফ ১৯৭২- এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ প্রদান করা হলো।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে ৩৬ জন নিহতের পরিবারকে ৫ কোটি এবং আহতদের ১ কোটি টাকা করে ক্ষতিপূরণসহ চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য করা রিট আবদনের ওপর রুলের চূড়ান্ত শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। সোমবার (৩ আগস্ট) হাইকোর্টের বিচারপতি …

রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এবার নতুন ইউনিফর্মে দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে বাংলাদেশ পুলিশের সদস্যদের। শনিবার (১ আগস্ট) দুপুরে রাজধানীর বাংলামোটর মোড়ে নতুন নির্ধারিত পোশাকে দায়িত্ব পালনরত এক ট্রাফিক সার্জেন্টের দেখা মেলে। নতুন পোশাক পরিহিত ওই সার্জেন্ট জানান, প্রথম ধাপে সীমিতসংখ্যক …

রাজধানীর উত্তরায় র‍্যাব-১ এর সদর দপ্তরে অবস্থিত গোপন বন্দিশালা বা তথাকথিত ‘আয়নাঘর’ (টাস্কফোর্স ফর ইন্টারোগেশন—টিএফআই সেল) পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর তিন বিচারক এবং প্রসিকিউশন টিম। শনিবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরায় র‍্যাব-১ সদর দপ্তরে থাকা এ …