আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যান্সার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে। ক্যান্সার হাড়েও ছড়িয়ে পড়ায় তিনি তীব্র শারীরিক যন্ত্রণায় ভুগছেন বলে জানিয়েছেন তার ছেলে হান্টার বাইডেন। খবর, বিবিসির।
মূলত, হোয়াইট হাউস ছাড়ার পর গত বছরের মে মাসে বাইডেন নিজেই জানান, তার শরীরে শনাক্ত হওয়া প্রোস্টেট ক্যান্সারের কথা। সবশেষ তথ্যানুযায়ী যা ছড়িয়ে গেছে হাড় পর্যন্ত। নিয়মিত চিকিৎসা নিচ্ছেন তিনি।
গত বছর অক্টোবরে বাইডেনের একজন মুখপাত্র জানান, ক্যান্সারের জন্য রেডিয়েশন ও হরমোন থেরাপি নিচ্ছেন তিনি। স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে প্রশ্ন ওঠার পরও ২০২৪ সালের নির্বাচনে লড়ার ঘোষণা দেন তিনি। পরে, ডেমোক্রেটদের চাপের মুখে সড়ে দাঁড়ান।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন। তার বয়স ও শারীরিক সক্ষমতা নিয়ে পুরো মেয়াদজুড়েই আলোচনা ছিল।
