ঢাকা
ঢাকা, রবিবার, ০৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ০৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » আলিম পরীক্ষার নতুন সূচি প্রকাশ

আলিম পরীক্ষার নতুন সূচি প্রকাশ

বন্যার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় স্থগিত হওয়া আলিম পরীক্ষার বিষয়গুলোর সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ২০ আগস্ট থেকে স্থগিতকৃত এসব পরীক্ষা শুরু হবে।একই সঙ্গে ব্যবহারিক পরীক্ষাসমূহের সময়সূচিও সংশোধন করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহম্মেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, বন্যার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার (বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠেয়) ২০২৬ সালের আলিম পরীক্ষার ১১টি বিষয়ের স্থগিতকৃত পরীক্ষা ২০ আগস্ট থেকে শুরু হবে। বিশেষ প্রয়োজনে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে।পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগেই পরীক্ষার্থীদের নির্ধারিত কক্ষে আসন গ্রহণ করতে হবে বলে এতে উল্লেখ আছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে