ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ার পর এবার আরও একটি আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশের চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা রুবাইয়াত হোসেন পরিচালিত সিনেমাটি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে।৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে জায়গা করে নেওয়ার পর টিআইএফএফে নির্বাচিত হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সিনেমার জন্য এটি আরেকটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।
মনস্তাত্ত্বিক ও অতিপ্রাকৃত (সাইকোলজিক্যাল-সুপারন্যাচারাল) থ্রিলার ঘরানার ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর গল্প আবর্তিত হয়েছে ঢাকার একটি বিউটি পার্লার, একটি আসন্ন বিয়ে এবং শৈশবের গভীর মানসিক ট্রমাকে ঘিরে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাইনীন চৌধুরী করিম, আজমেরী হক বাঁধন, সুনেরাহ বিনতে কামাল এবং রিকিতা নন্দিনী শিমু।
আন্তর্জাতিক যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমায় বাংলাদেশের খনা টকিজের পাশাপাশি প্রযোজক হিসেবে যুক্ত রয়েছে ফ্রান্স, জার্মানি, পর্তুগাল ও নরওয়ে।এবারের টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্বের বিভিন্ন আলোচিত ও পুরস্কারজয়ী সিনেমার সঙ্গে প্রদর্শিত হবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবে থাকছে ক্যানস চলচ্চিত্র উৎসবের ক্যামেরা দ’অর বিজয়ী ‘বেন’ইমানা’, জুরি প্রাইজপ্রাপ্ত ‘দ্য ড্রিমড অ্যাডভেঞ্চার’, ক্রিটিকস উইক জয়ী ‘লা গ্রাদিভা’সহ আরও বেশ কয়েকটি বহুল আলোচিত ছবি।
এছাড়া ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতায় থাকা ‘ওমেন আননোন’, ‘কনভারসেশন উইথ দ্য সি’ এবং অ্যানিমেশন বিভাগে ‘ট্যাঙ্গলস’, ‘দ্য ভায়োলিনিস্ট’, ‘হুলিয়ান’ ও ‘ভিভা কারমেন’-এর মতো ছবিও এবার টিআইএফএফে প্রদর্শিত হবে।
আগামী ১০ থেকে ২০ সেপ্টেম্বর কানাডায় অনুষ্ঠিত হবে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫১তম আসর। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।