ঢাকা
ঢাকা, রবিবার, ০৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ০৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » বগুড়ায় ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কায় দুই চালকসহ নিহত ৩

বগুড়ায় ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কায় দুই চালকসহ নিহত ৩

নবপ্রকাশ ডেস্ক:

বগুড়ায় ফ্লাইওভারের উপর বিকল হওয়া ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় দুই চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুইজন। রোববার (৯ আগস্ট) সকাল ৮ টায় ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ট্রাক চালক মোঃ আলম (২৫), বিকাল ট্রাকের চালক তাপস (৫০), ও অজ্ঞাত ১ জন। বিষয়টি নিশ্চিত করেছেন কুন্দারহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ হাফিজুর রহমান।
তিনি বলেন, ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকাগামী একটি ফিড বোঝাই ট্রাক বিকল হয়ে পড়ে। পরে মেকানিক নিয়ে এসে ট্রাকটি মেরামত করা হচ্ছিল। এর মধ্যে সকাল ৮টায় ঢাকাগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক ওই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। আহত হন তিনজন। তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান। মরদেহগুলো হাসপাতালের মর্গে রয়েছে। তিনি বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক দুটির উদ্ধার কাজ পরিচালনা করছে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে