ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক নিয়ে তানিশার কড়া মন্তব্য

বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক নিয়ে তানিশার কড়া মন্তব্য

বিনোদন ডেস্ক

বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীদের নিয়ে কড়া মন্তব্য করে আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী তানিশা মুখোপাধ্যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি এমন সম্পর্ককে নারীবাদী মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক বলে উল্লেখ করেছেন।

তানিশার মতে, কোনো নারী জেনেশুনে অন্য এক নারীর স্বামীর সঙ্গে সম্পর্কে জড়ালে সেটি ওই নারীর প্রতি অসম্মান হিসেবে দেখা যেতে পারে। এ ধরনের সম্পর্কে জড়ানো নারীদের তিনি ‘অশুভ’ ও ‘ক্ষতিকর’ বলেও মন্তব্য করেন।

তবে শুধু নারীকে দায়ী করেননি কাজলের বোন তানিশা। তাঁর বক্তব্যে স্পষ্ট, বিবাহিত পুরুষও এ ধরনের সম্পর্কের জন্য সমানভাবে দায়ী। তিনি মনে করেন, নিজের বৈবাহিক সম্পর্কের বাইরে সম্পর্কে জড়ানোর সিদ্ধান্তে পুরুষের ভূমিকাও গুরুত্বপূর্ণ।

তানিশার এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তাঁর মতামতের সঙ্গে একমত হয়েছেন, আবার কেউ মনে করেছেন—এ ধরনের ঘটনায় নারী-পুরুষ উভয়ের দায় সমানভাবে বিবেচনা করা উচিত।

এর আগেও নারীবাদ ও সমাজে নারীর অবস্থান নিয়ে নিজের মত প্রকাশ করেছেন তানিশা। ভারতীয় সংস্কৃতিতে নারীর প্রতি সম্মানের মূল্যবোধ থাকলেও সময়ের সঙ্গে তা কিছুটা দুর্বল হয়েছে বলেও তিনি মন্তব্য করেছিলেন।

২০০৩ সালে ‘…’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তানিশার। পরে ‘সরকার’, ‘নীল অ্যান্ড নিকি’সহ বেশ কয়েকটি সিনেমায় কাজ করেন তিনি। অভিনয়ের পাশাপাশি ‘বিগ বস্‌’-এর সপ্তম মৌসুমে অংশ নিয়েও ব্যাপক পরিচিতি পান তানিশা। ২০১৩ সালের ওই আসরে তিনি দ্বিতীয় স্থান অর্জন করেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে