ঢাকা
ঢাকা, শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ‘দেশু’ উন্মাদনায় ফের উত্তাল বাংলা সিনেমা: ট্রেলার চালুর এক বছর পূর্তিতে নতুন চমক দেব-শুভশ্রীর

‘দেশু’ উন্মাদনায় ফের উত্তাল বাংলা সিনেমা: ট্রেলার চালুর এক বছর পূর্তিতে নতুন চমক দেব-শুভশ্রীর

টালিউডের জনপ্রিয় দেব-শুভশ্রী (দেশু) জুটির পর্দায় ফেরা মানেই দর্শকের জন্য বাড়তি রোমাঞ্চ। ঠিক এক বছর আগে নেতাজি ইনডোর স্টেডিয়ামে এক মহোৎসবের মধ্য দিয়ে প্রকাশ্যে এসেছিল তাঁদের বহুল আলোচিত ছবি ‘ধুমকেতু’র ট্রেলার। সেই ঐতিহাসিক দিনটির এক বছর পূর্ণ হতেই উদযাপনে মাতলেন এই দুই তারকা, একই সঙ্গে ভক্তদের উপহার দিলেন এক বিরাট সুখবর।

২০১৫ সালে চিত্রগ্রহণের কাজ শেষ হলেও বিভিন্ন জটিলতায় আটকে যায় ‘ধুমকেতু’র মুক্তি। তবে গত বছর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ পাওয়া ছবিটির ট্রেলার বাংলা চলচ্চিত্র জগতে এক নতুন মাইলফলক তৈরি করেছিল। সেই বিশেষ মুহূর্তটি স্মরণ করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শুভশ্রীর সঙ্গে একাধিক রোমান্টিক ছবি পোস্ট করেন দেব।

আবেগঘন বার্তায় দেব লেখেন, “এক বছর আগে, বাংলা সিনেমা সাক্ষী হয়েছিল এক ইতিহাসের। ‘ধুমকেতু’র ট্রেলার লঞ্চ শুধু একটি ইভেন্ট ছিল না, এটি ছিল বাংলা সিনেমার ইতিহাসের সবচেয়ে বড় ইভেন্ট। এই অসাধারণ দিনটাকে সম্ভব করে তোলার জন্য আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।” ভক্তদের অকৃত্রিম সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি আরও লেখেন, “DeSu-র প্রতি আপনাদের যে ভালোবাসা আজও অব্যাহত, তার জন্যও অসংখ্য ধন্যবাদ। এভাবেই ভালোবাসা আর বিশ্বাস নিয়ে পাশে থাকুন, আপনাদের এই আস্থা আমরা কখনও ভাঙতে দেবো না। প্রতিশ্রুতি রইল, আপনাদের নিরাশ করব না।” শুভশ্রীও তাঁর নিজস্ব অ্যাকাউন্ট থেকে বার্তাটি শেয়ার করেছেন।

স্মৃতিচারণের মাঝেই নতুন ধামাকার কথা ঘোষণা করেছেন এই জুটি। ‘ধুমকেতু’র পর তাঁদের সপ্তম প্রজেক্ট ‘দেশু ৭’-এ আবারও পর্দায় একসাথে হাজির হচ্ছেন তাঁরা। এই ছবির মূল আকর্ষণ, অভিনয়ের পাশাপাশি পরিচালনার দায়িত্বে থাকছেন দেব নিজে। পাশাপাশি গল্পে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে। জানা গেছে, ইতোমধ্যেই পুরোদমে শুরু হয়ে গেছে ছবিটির দৃশ্যধারনের কাজ।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে