নবপ্রকাশ ডেস্ক:
মোঃ আকরাম হোসেন গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের গাছায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে গাজীপুর মহানগর পাবলিক উচ্চ বিদ্যালয় ও খন্দকার রজব আলী বিদ্যানিকেতনের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ক্রীড়ানুরাগীরা উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় এ ফাইনাল খেলাকে ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা শেষে রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
আয়োজকরা জানান, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি সমাজকে মাদকমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
