ঢাকা
ঢাকা, শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » উত্তেজনা কমতেই স্বস্তি: ১ ঘণ্টা পর খুলল সচিবালয়ের প্রধান ফটক

উত্তেজনা কমতেই স্বস্তি: ১ ঘণ্টা পর খুলল সচিবালয়ের প্রধান ফটক

নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১২টা ৪৫ মিনিটে সচিবালয়ের প্রধান ফটক বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিস্থিতি স্বাভাবিক হলে এক ঘণ্টা পর দুপুর ১টা ৪৫ মিনিটে ফটকটি পুনরায় খুলে দেওয়া হয়। এর আগে জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে বিল’, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১১ দলীয় জোট সচিবালয় অভিমুখে পদযাত্রা করলে পুলিশ তাদের সচিবালয়ের সামনে আটকে দেয়। এ সময় জোটের নেতারা কিছুক্ষণ অবস্থান কর্মসূচি পালন করেন। পরে সরকারের কোনো প্রতিনিধির সাক্ষাৎ না পেয়ে তারা সচিবালয় এলাকা ত্যাগ করেন। এদিকে এ ঘটনায় সচিবালয়ের সামনে ওসমানী উদ্যানের সামনের তিন স্থর বিশিষ্ট পুলিশি নিরাপত্তাও সরিয়ে নেওয়া হয়েছে৷ ফলে জিরো পয়েন্ট থেকে মৎস ভবনের দিকে যানচলাচল শুরু হয়েছে৷

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে