ঢাকা
ঢাকা, শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » যাত্রাবাড়ীতে শ্রমিকের বেতনের টাকা নিল ছিনতাইকারি 

যাত্রাবাড়ীতে শ্রমিকের বেতনের টাকা নিল ছিনতাইকারি 

নবপ্রকাশ ডেস্কঃ

রাজধানীর যাত্রাবাড়ীতে পৃথক দুই ঘটনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও মারধরে দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

আহত ব্যক্তিরা হলেন কারখানার শ্রমিক বিল্লাল হোসেন (৩৭) ও কাঁচামাল বিক্রেতা রুবেল হোসেন (৪০)

আহত বিল্লালের বড় ভাই ফেরদৌস সাংবাদিকদের বলেন, বিল্লাল যাত্রাবাড়ীর একটি পিতলের কারখানায় কাজ করেন। গতকাল রাত সাড়ে আটটার দিকে মাসিক বেতন নিয়ে কর্মস্থল থেকে উত্তর যাত্রাবাড়ী এলাকার বাসায় ফেরার পথে ধলপুর কলার আড়তের সামনে তিন থেকে চারজন যুবক তাঁর পথরোধ করেন। এ সময় তাঁরা বিল্লালের বাঁ পায়ে ছুরিকাঘাত করে তাঁর কাছে থাকা ১২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।

ফেরদৌস আরও বলেন, খবর পেয়ে স্বজনেরা বিল্লালকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে