জীবনযাপন ডেস্ক
শীতের আমেজ হোক কিংবা অতিথি আপ্যায়ন—সহজ উপকণে ঝটপট বানিয়ে নেওয়ার মতো অন্যতম সেরা ডেজার্ট হলো গাজরের হালুয়া। গাজর ও ঘন দুধের দারুণ মিশ্রণে তৈরি এই হালুয়া খেতে যেমন সুস্বাদু, বানানোও তেমনই সহজ।
প্রয়োজনীয় উপকরণ:
-
গ্রেট করা গাজর: ৪ কাপ
-
ঘন দুধ: ২ কাপ
-
চিনি: আধা কাপ (স্বাদমতো)
-
ঘি: ৩ টেবিল চামচ
-
এলাচ গুঁড়া: ১ চা-চামচ
-
সাজানোর জন্য: কিশমিশ, কাজু ও পেস্তাবাদাম কুচি
তৈরির সহজ প্রণালি:
-
গাজর সেদ্ধ: একটি প্যানে গ্রেট করা গাজর ও ঘন দুধ একসাথে মিশিয়ে মাঝারি আঁচে চুলায় বসান। দুধ শুকিয়ে গাজর ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
-
চিনি মিশানো: গাজর সেদ্ধ হয়ে এলে এতে চিনি দিয়ে দিন। চিনি গলে পানি বের হলে ভালোভাবে নেড়ে পানি শুকিয়ে নিন।
-
কষানো ও সুবাস: চিনির পানি পুরোপুরি শুকিয়ে গেলে তাতে ঘি ও এলাচ গুঁড়া যোগ করুন। হালকা আঁচে অনুবড়ত নাড়তে থাকুন যতক্ষণ না মিশ্রণটি প্যানের গা ছেড়ে আসছে।
-
সাজানো ও পরিবেশন: হালুয়া মাখা মাখা হয়ে প্যানের গা ছেড়ে দিলে ওপর থেকে কিশমিশ, কাজু ও পেস্তাবাদাম কুচি দিয়ে হালকা নেড়ে নামিয়ে নিন।
গরম গরম কিংবা ঠান্ডা—যেভাবেই পরিবেশন করুন না কেন, এই গাজরের হালুয়া সবার মন জয় করবেই!
