ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই রাখার দাবিতে মানববন্ধন

নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই রাখার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,রাজশাহী : নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো)-এর প্রধান কার্যালয় রাজশাহী থেকে অন্যত্র স্থানান্তরের প্রস্তাবের প্রতিবাদে এবং প্রধান কার্যালয় রাজশাহীতেই রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহীবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে সরিয়ে নেওয়া হলে এ অঞ্চলের প্রশাসনিক কার্যক্রম, অর্থনৈতিক উন্নয়ন ও জনস্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। তাই রাজশাহীর স্বার্থ ও অধিকার রক্ষায় নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই বহাল রাখার দাবি জানান তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নিয়ে দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।

এ সময় বক্তারা নেসকোর সদর দপ্তর রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের প্রস্তাবের নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের সিদ্ধান্ত আঞ্চলিক বৈষম্য সৃষ্টি করবে এবং রাজশাহীর উন্নয়ন ও জনগণের স্বার্থের পরিপন্থী। তারা বলেন, রাজশাহীর ন্যায্য অধিকার নিশ্চিত করতে নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই রাখতে হবে। এ দাবিতে চলমান আন্দোলনে বিএনপি রাজশাহী মহানগর, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সমর্থনের কথাও জানানো হয়।

বক্তারা আরও বলেন, রাজশাহীর স্বার্থের সঙ্গে কোনো আপস করা হবে না এবং নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই বহাল রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে