ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » অ্যাশেজে ইংল্যান্ডের অধরা স্বপ্ন জয় করল বাংলাদেশ

অ্যাশেজে ইংল্যান্ডের অধরা স্বপ্ন জয় করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ডারউইন টেস্টের প্রথম দিনেই দুর্দান্ত বোলিং নৈপুণ্য দেখিয়ে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে অলআউট করে দেয় বাংলাদেশ। দারুণ ছন্দে থাকা পেসারদের নৈপুণ্যে নাহয় দারুণ এই কাজটা করল তারা, কিন্তু এরপর আসল প্রশ্ন ছিল-মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, প্যাট কামিন্স ও নাথান লায়নের বিপক্ষে নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা উইকেটে টিকে থাকতে পারবেন তো?

প্রশ্নের উত্তরটা দারুণভাবেই মিলেছে। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ইতোমধ্যে ১১০ ওভার ব্যাট করেছে এবং হাতে এখনও চার উইকেট আছে। অস্ট্রেলিয়ার মাঠে এটা যে কত বড় অর্জন সেটা বুঝতে হলে ছোট্ট একটা পরিসংখ্যানই যথেষ্ট।

২০২৫-২৬ অ্যাশেজে ইংল্যান্ডের ব্যাটারদের পারফরম্যান্সের তুলনায় ১১০ ওভার ব্যাটিং করা বাংলাদেশের অর্জনটা অনেক বড়ই বলতে হবে। যেখানে ইংলিশরা ১০ ইনিংসে মাত্র একবারই ১০০ ওভারের বেশি ব্যাট করতে পেরেছিল। অ্যাডিলেড টেস্টে তারা সর্বোচ্চ ১০২.৫ ওভার ক্রিজে টিকে থেকেও শেষ পর্যন্ত ৮২ রানে হেরে যায়।

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় সফরে যাওয়া বাংলাদেশ প্রথম টেস্টেই দারুণ টেস্ট ব্যাটিং প্রদর্শনী উপহার দিয়ে ৩.১৯ রান রেটে ব্যাট করে দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ৩৫১ রান সংগ্রহ করেছে। ১৫৩ রানের লিড নিয়ে এখন ম্যাচ জয়ের দিকেই যেন ছুটছে তারা।

অন্যদিকে, ইংল্যান্ডের ব্যাটাররা দ্রুত রান তোলার চেষ্টা করলেও উইকেটে বেশি সময় টিকতে না পারায় অস্ট্রেলিয়ার বোলিংয়ের গভীরতার ঘাটতিকে কাজে লাগাতে পারেনি। স্টার্ক ‘ফ্যাব ফোরের’ মধ্যে একমাত্র বোলার যিনি পাঁচটি ম্যাচই খেলেছেন, কামিন্স ও লায়ন মিলে মাত্র তিনটি ম্যাচ খেলেছেন এবং হ্যাজলউড কোনো ম্যাচেই মাঠে নামেননি।

এর বিপরীতে, বাংলাদেশের ব্যাটাররা দেখিয়ে দিয়েছেন যে সেরা বোলিং আক্রমণের বিপক্ষেও সঠিক উপায়ে ব্যাটিং করে রান করা সম্ভব। নিজের মাত্র দ্বিতীয় টেস্টে খেলতে নেমে তানজিদ হাসান ৩০৮ মিনিট ক্রিজে থেকে এবং ১৯৭ বল মোকাবিলা করে এই ফরম্যাটে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন।

তানজিদ হাসান তামিম অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সেঞ্চুরি করা মাত্র দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার এবং অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম ব্যাটার হলেন। ডারউইনে করা তাঁর এই প্রথম টেস্ট সেঞ্চুরি বাংলাদেশকে শক্তিশালী অবস্থানে পৌঁছে দিয়েছে। এছাড়া মুমিনুল হক এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাঁকে দারুণ সঙ্গ দিয়েছেন, যারা যথাক্রমে ১৪৮ ও ১৭৯ মিনিট লড়াই করে ৪৯ ও ৮৪ রান করেন।

এর সঙ্গে যোগ হয়েছে দলের নিচের সারির ব্যাটারদের দুর্দান্ত প্রতিরোধ; যেখানে মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ এখন পর্যন্ত যথাক্রমে ৭৩ ও ৭৬ বল মোকাবিলা করেছেন। দল মাত্র ১১ রানে ৩ উইকেট হারিয়ে দ্রুত চাপে পড়ার পর মেহেদী ও হাসান অত্যন্ত দৃঢ়তার সঙ্গে লড়াই করে সপ্তম উইকেটে ১৪৭ বলে অপরাজিত ৪৩ রানের জুটি গড়েন।

বাংলাদেশ হয়তো এখনও অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়নি, অজিদের ডেরায় জয় নিশ্চিত করতে হলে আগামী তিন দিন তাদের দুর্দান্ত পারফরম্যান্সই চালিয়ে যেতে হবে। তবে এই দল ইতিমধ্যেই ইংল্যান্ডকে যেন দেখিয়ে দিয়েছে যে অস্ট্রেলিয়া সফরে অ্যাশেজের সময় তাদের ঠিক কীসের অভাব ছিল।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে