ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ: চূড়ান্ত হচ্ছে সূচি প্রকাশের দিন

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ: চূড়ান্ত হচ্ছে সূচি প্রকাশের দিন

স্পোর্টস ডেস্ক:

আগামী বছর দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি পুরুষ ওয়ানডে বিশ্বকাপ। ক্রিকেট বিশ্বের এই মেগা আসরের পূর্ণাঙ্গ সময়সূচি আগামী ১ অক্টোবর দক্ষিণ আফ্রিকার কেপটাউনে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে। টুর্নামেন্ট শুরুর ঠিক এক বছর আগে আয়োজিত এই কাউন্টডাউন উৎসবে একই সঙ্গে বিশ্বকাপের টিকিট বিক্রির প্রাথমিক প্রক্রিয়াও চালু করবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আন্তর্জাতিক ক্রিকেটসংক্রান্ত মাধ্যম ‘ক্রিকবাজ’-এর প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালের ২ অক্টোবর পর্দা উঠবে ৫০ ওভারের এই বিশ্বকাপের এবং ২১ নভেম্বর মেগা ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে আসর।

এবারের বিশ্বকাপে সর্বমোট ১৪টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করবে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ১০টি দলের অংশগ্রহণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়ে যাবে। যৌথ স্বাগতিক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে। তাদের পাশাপাশি আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে নির্ধারিত বাকি আটটি দল সরাসরি মূল পর্বে জায়গা পাবে। অপর চারটি দলকে আসতে হবে বাছাইপর্ব উৎরে, যাদের সূচিতে ‘কোয়ালিফায়ার ১, ২, ৩ ও ৪’ হিসেবে চিহ্নিত করা থাকবে।

বর্তমানে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে নবম স্থানে থাকলেও বাংলাদেশের সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত। র‍্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা স্বাগতিক দেশ হিসেবে স্বয়ংক্রিয়ভাবে স্থান পাওয়ায় র‍্যাঙ্কিংয়ের নবম দল হওয়া সত্ত্বেও টাইগারদের জন্য সরাসরি খেলার সুযোগ উন্মুক্ত হয়েছে। তবে দুইবারের সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে সরাসরি মূল পর্বে ওঠার সুযোগ না পেয়ে আগামী বছরের শুরুতে অনুষ্ঠিত হতে যাওয়া কোয়ালিফায়ার বা বাছাইপর্ব খেলে আসতে হবে।

বিশ্বকাপের ম্যাচের টিকিট কেনার ব্যালট প্রক্রিয়া আগামী বৃহস্পতিবার চালু করতে যাচ্ছে আইসিসি। ওই দিন সমর্থকেরা টিকিটের ব্যালটে অংশ নিতে নিজেদের নাম নিবন্ধন করতে পারবেন।

আইসিসি ঘোষিত কাঠামো অনুযায়ী, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনাল ও ফাইনালের আগে থাকবে মোট তিনটি ধাপ। টুর্নামেন্টটি শুরু হবে ‘সুপার সিরিজ’ দিয়ে, যেখানে অংশগ্রহণকারী ১৪ দলের মধ্যে সর্বনিম্ন র‍্যাঙ্কিংয়ের তিনটি দল রাউন্ড-রবিন পদ্ধতিতে মুখোমুখি হবে এবং সেরা দলটি মূল লড়াইয়ে প্রবেশ করবে।

পরবর্তী দ্বিতীয় ধাপে ১২টি দলকে দুটি গ্রুপে ভাগ করে ৩০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুই গ্রুপের শীর্ষ তিনটি করে দল এবং সম্মিলিত তালিকার সেরা আরও একটি—মোট সাতটি দল জায়গা করে নেবে ‘সুপার ৭’ পর্বে। সেখানে ২১টি ম্যাচের লড়াই শেষে টেবিলের শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে। পয়েন্ট তালিকার প্রথম দল চতুর্থ দলের বিরুদ্ধে এবং দ্বিতীয় দল তৃতীয় দলের বিরুদ্ধে ফাইনালে ওঠার দ্বৈরথে লড়াই করবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে