ঢাকা
ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » শাহজালালে রেকর্ড ৮৬ ফ্লাইট বাতিল, সাড় ১৩ হাজার যাত্রী বিপাকে

শাহজালালে রেকর্ড ৮৬ ফ্লাইট বাতিল, সাড় ১৩ হাজার যাত্রী বিপাকে

নবপ্রকাশ ডেস্ক:

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট চলাচল ও নিরাপত্তাজনিত সাময়িক বিধিনিষেধের প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও। রিয়াদসহ দেশটির বিভিন্ন গন্তব্যে চলাচলকারী মোট ৮৬টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট বাতিল বা স্থগিত করেছে সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলো। এর ফলে চরম অনিশ্চয়তা ও দুর্ভোগের মুখে পড়েছেন ১৩ হাজার ৪৯০ জন প্রবাসী শ্রমিকসহ সাধারণ যাত্রী।

বুধবার (১৪ অক্টোবর ২০২৬) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) গণসংযোগ বিভাগ থেকে পাঠানো এক জরুরি বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বেবিচকের তথ্য অনুযায়ী, বাতিল বা স্থগিত হওয়া ৮৬টি ফ্লাইটের মধ্যে ৩৬টি সরাসরি এবং বাকি ৫০টি ট্রানজিট ফ্লাইট।

সরাসরি ফ্লাইট বাতিলের চিত্র:

সৌদি আরবের বিভিন্ন শহরে সরাসরি চলাচলকারী ফ্লাইটগুলোর মধ্যে—

  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স: ১৪টি

  • ইউএস-বাংলা এয়ারলাইন্স: ১০টি

  • রিয়াদ এয়ারওয়েজ: ৭টি এবং

  • সৌদিয়া এয়ারলাইন্স: ৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

ট্রানজিট ফ্লাইটের বড় বিপর্যয়:

সরাসরি ফ্লাইটের পাশাপাশি মধ্যপ্রাচ্য ও পার্শ্ববর্তী বিভিন্ন দেশের হাব হয়ে সৌদি আরবগামী ট্রানজিট ফ্লাইটগুলোতেও বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। এর মধ্যে—

  • ইন্ডিগো এয়ারলাইন্স: ২২টি

  • এমিরেটস এয়ারলাইন্স: ১১টি

  • কাতার এয়ারওয়েজ: ৬টি

  • ফ্লাই দুবাই: ৬টি

  • সালাম এয়ার: ৪টি এবং

  • ইজিপ্ট এয়ার: ১টি ফ্লাইট স্থগিত করা হয়েছে।

বিমানবন্দরে যাত্রীদের ভিড় ও চরম ভোগান্তি

হঠাৎ করে ফ্লাইট বাতিলের এই ঘোষণায় চরম বিপাকে পড়েছেন হাজারো প্রবাসী ও সৌদাগামী যাত্রী। অনেক যাত্রী পূর্বনির্ধারিত সময় অনুযায়ী বিমানবন্দরে পৌঁছে ফ্লাইট স্থগিতের খবর জানতে পেরে হাতাশায় পড়েন। বিশেষ করে ছুটির মেয়াদ শেষ হয়ে যাওয়া প্রবাসী শ্রমিকেরা আকস্মিক এই ধাক্কায় পেশা হারানো বা ভিসার মেয়াদ নিয়ে গভীর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।

বেবিচক ও সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ও সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা সাপেক্ষে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে ফ্লাইট চালুর বিষয়ে নতুন সময়সূচি ঘোষণা করা হবে। ক্ষতিগ্রস্ত যাত্রীদের বিমানবন্দরমুখী না হয়ে নিজ নিজ এয়ারলাইন্সের সেলস কাউন্টার বা হেল্পলাইনের মাধ্যমে টিকিটের তারিখ পরিবর্তন বা রিফান্ডের বিষয়ে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে