ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » ট্রাকের ধাক্কায় কুষ্টিয়ায় নছিমনচালক নিহত

ট্রাকের ধাক্কায় কুষ্টিয়ায় নছিমনচালক নিহত

নবপ্রকাশ ডেস্ক:

কুষ্টিয়ার খোকসায় ট্রাকের সঙ্গে স্যালো ইঞ্জিনচালিত নছিমনের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নছিমনচালক মুন্না (৩০) নিহত হয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের খোকসা উপজেলার বিলজানি বাজারের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মুন্না চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জ পশুর হাট এলাকার মোতালেব হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের সঙ্গীরা জানান, সকালে কয়েকটি নছিমন একযোগে রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়ায় মহাজনের পাটকাঠি আনতে যাচ্ছিল। পথিমধ্যে বিলজানি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে সড়কের গর্তে নছিমনের চাকা পড়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে নছিমনটি সরাসরি সামনে থেকে আসা ট্রাকটির ওপর গিয়ে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকাজ শুরুর আগেই নছিমনচালক মুন্না মারা যান।

সংঘর্ষের পর উত্তেজিত স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে (কুষ্টিয়া-ট ১১-২১৩৯) আটক করলেও কৌশলে চালক পালিয়ে যেতে সক্ষম হন। খবর পেয়ে খোকসা ফায়ার সার্ভিস ও থানা-পুলিশের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি ও মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খোকসা থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুল জানান, ট্রাক ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নছিমনচালকের মৃত্যু হয়েছে। আটক ট্রাকটির বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং পালিয়ে যাওয়া চালককে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে