ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » মাদক পরীক্ষায় ধরাশায়ী একের পর এক ভারতীয় পাইলট

মাদক পরীক্ষায় ধরাশায়ী একের পর এক ভারতীয় পাইলট

আন্তর্জাতিক ডেস্ক: ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে দুর্ঘটনার পর চালানো প্রাথমিক মাদক পরীক্ষায় আরও দুই পাইলটের রিপোর্ট পজিটিভ এসেছে। তাদের চূড়ান্ত পরীক্ষার ফল এখনো পাওয়া যায়নি। এরই মধ্যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

ফুকেট থেকে দিল্লিগামী ওই ফ্লাইট অবতরণের পর বিমানের কমান্ডে থাকা প্রধান পাইলটের দুটি মূত্র পরীক্ষায় গাঁজা সেবনের প্রমাণ পাওয়া যায়। এরপর এয়ার ইন্ডিয়া তাদের সব পাইলটের জন্য নতুন নিয়ম অনুযায়ী মাদক পরীক্ষা বাধ্যতামূলক করে।

এ পর্যন্ত ৩০০ জনের বেশি পাইলটের প্রাথমিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষার চূড়ান্ত ফলাফল পেতে সাধারণত ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় লাগে। এদিকে ফ্লাইটে দায়িত্ব পালন করা এক কেবিন ক্রু দাবি করেছেন, সংশ্লিষ্ট পাইলট অতীতেও ‘পট’ বা গাঁজা সেবন করেছিলেন।

ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট এয়ারবাস এ-৩২০নিও বিমানটি হঠাৎ প্রায় ৩০০ ফুট নিচে নেমে যাওয়ায় বেশ কয়েকজন যাত্রী আহত হন। কারিগরি তথ্য অনুযায়ী, বিমানের তিনটি প্রধান হাইড্রোলিক ব্যবস্থা অকেজো হয়ে পড়েছিল। এর ফলে প্রায় চার সেকেন্ডের জন্য এলিভেটর, এলরন ও স্পয়লারসহ বিমানের গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ ব্যবস্থা স্বাভাবিকভাবে কাজ করেনি।

পাইলটের কোনো কমান্ড ছাড়াই কয়েক সেকেন্ডের জন্য বিমানের ডানা ও পেছনের নিয়ন্ত্রণ ব্যবস্থায় এমন অস্বাভাবিকতা দেখা দেওয়াকে বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে