ঢাকা
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » গাজীপুরে দুর্গাপূজায় ৩ হাজার আনসার-ভিডিপি মোতায়েন

গাজীপুরে দুর্গাপূজায় ৩ হাজার আনসার-ভিডিপি মোতায়েন

নবপ্রকাশ ডেস্ক:

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, আনন্দমুখর ও নিরাপত্তাবেষ্টিত পরিবেশে উদযাপনের লক্ষ্যে গাজীপুর জেলাজুড়ে মোট ৪৭৫টি পূজামণ্ডপে তিন হাজার ৬০ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা বলয় আরও নিশ্ছিদ্র করতে নিয়মিত দায়িত্বপ্রাপ্ত সদস্যদের পাশাপাশি আনসার ব্যাটালিয়নের দুটি বিশেষ ‘মোবাইল স্ট্রাইকিং ফোর্স’ টিম মাঠে কাজ করছে।

তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ কালিয়াকৈরের পূর্ব চান্দরা (রেলক্রসিং) এলাকার শ্রী শ্রী কালী ও দুর্গা মন্দির পরিদর্শনে আসেন।

‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ ও আগাম সতর্কতা ব্যবস্থা

পরিদর্শনকালে বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক পারিবারিক সৌহার্দ্য বজায় রেখে সম্পূর্ণ নির্ভিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

তিনি জানান, “সারাদেশে পূজা উপলক্ষে দুই লাখ ১২ হাজারের বেশি আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা নিরবচ্ছিন্ন নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। দায়িত্ব পালনে বিশেষায়িত ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’-এ অ্যান্ড ইউজার হিসেবে আমাদের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। মাঠে কোনো বিরূপ পরিস্থিতি বা অনাকাঙ্ক্ষিত আশঙ্কার তথ্য তৈরি হলে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা ফার্স্ট রেসপন্ডার হিসেবে দ্রুততম সময়ে অ্যাপের মাধ্যমে তথ্য সরবরাহ করছেন। এতে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে আগাম সতর্কবার্তা পাওয়া এবং অনাকাঙ্ক্ষিত যেকোনো পরিস্থিতি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ সহজ হচ্ছে।”

গাজীপুর জেলার ৩ স্তরের মোতায়েন পরিকল্পনা

গাজীপুর জেলায় ঝুঁকিপূর্ণতার নিরিখে তিন স্তরের নিরাপত্তা ছক তৈরি করে আনসার মোতায়েন করা হয়েছে:

  • অধিক গুরুত্বপূর্ণ (১০৫টি মণ্ডপ): ৮৪০ জন সদস্য।

  • গুরুত্বপূর্ণ (২০৯টি মণ্ডপ): ১,২৫৪ জন সদস্য।

  • সাধারণ (১৬১টি মণ্ডপ): ৯৬৬ জন আনসার ও ভিডিপি সদস্য।

এর বাইরে যে কোনো অনাকাঙ্ক্ষিত বা জরুরি পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনসার ব্যাটালিয়নের দুটি স্পর্শকাতর মোবাইল স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। সকল সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সুদৃঢ় সমন্বয় রেখে দায়িত্ব পালনের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

আনসার প্রধানের এই বিশেষ পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক ও কমান্ড্যান্ট মো. সাইফুল্লাহ রাসেল, উপমহাপরিচালক ও ঢাকা রেঞ্জের রেঞ্জ কমান্ডার মো. আসাদুজ্জামান গনী, গাজীপুর জেলা কমান্ড্যান্ট মো. আশিকউজ্জামানসহ বাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে