ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ৬২ শটেও গোল নেই, তুরস্কের বিশ্বকাপ শেষ

৬২ শটেও গোল নেই, তুরস্কের বিশ্বকাপ শেষ

খেলা ডেস্ক

তুরস্ক ০ :১ প্যারাগুয়ে

দুই ম্যাচে ৬২টি শট। বলের দখলও বেশি ভাগ সময় তাদের কাছেই। একের পর এক আক্রমণে প্রতিপক্ষ রক্ষণ ছিল মহা চাপে। কিন্তু গোল?

শেষ পর্যন্ত অধরাই থেকে গেল তুরস্কের। অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হারের পর আজ ১০ জনের প্যারাগুয়ের কাছে হার ১-০ ব্যবধানে। টানা দুই হারে দুই যুগ পর বিশ্বকাপে ফেরা তুরস্কের টুর্নামেন্ট শেষ হয়ে গেল এক ম্যাচ বাকি থাকতেই। এবারের আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হওয়া দ্বিতীয় দল তুরস্ক। এর আগে ‘সি’ গ্রপ থেকে হাইতির বাদ পড়া নিশ্চিত হয়। সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে ম্যাচের শুরুটাই ছিল তুরস্কের জন্য দুঃস্বপ্নের মতো। খেলা শুরুর মাত্র ৬৫ সেকেন্ডেই হুলিও এনসিসোর ফ্লিক থেকে পাওয়া বল জালে পাঠান মাতিয়াস গালারজা। সেটিই পরে ম্যাচের একমাত্র গোল হয়ে থাকে। গোল খাওয়ার পর থেকেই ম্যাচে আধিপত্য বিস্তার করে তুরস্ক। একের পর এক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি তারা। মের্ত মুলদুরের শক্তিশালী হেড ক্রসবারে লেগে পোস্টে আঘাত করে ফিরে আসে। দ্বিতীয়ার্ধে কেনান ইয়িলদিজও কাছাকাছি গিয়েছিলেন, কিন্তু তাঁর শট যায় সাইড নেটে।

প্রথমার্ধের যোগ করা সময়ে নাটকীয় মোড় নেয় ম্যাচ। তুরস্কের মুলদুরের সঙ্গে মুখ ঢেকে কথা বলায় মিগুয়েল আরমিরনকে লাল কার্ড দেখান রেফারি। নতুন নিয়মে এটি প্রথম লাল কার্ড। ম্যাচের বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় প্যারাগুয়েকে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে