ঢাকা
ঢাকা, বুধবার, ২৯ জুলাই, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ২৯ জুলাই, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » হবিগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন

হবিগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন

বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরের মিডিয়া ও জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবির এই কর্মকর্তা জানান, পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে বিশৃঙ্খলা এড়াতে হবিগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বর্তমানে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরাও মাঠে দায়িত্ব পালন করছেন।
এর আগে একই দিন বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে যেকোনো সময় সংঘর্ষ, জান-মালের ক্ষয়ক্ষতি, জনশান্তি বিনষ্ট ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বুধবার জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ এ আদেশ দেন।

সেই সঙ্গে আদেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পৌর এলাকার নির্ধারিত স্থানে পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত, মিছিল, সমাবেশ ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে।
এদিকে মঙ্গলবার হবিগঞ্জে পদযাত্রা কর্মসূচিতে হামলার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দপ্তর সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

এতে বলা হয়, হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে বিএনপির সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদে বুধবার সারা দেশে দলীয় প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এনসিপির সব মহানগর ছাড়াও জেলা, উপজেলা ও থানা শাখাকে নিজ নিজ এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ আয়োজনের জন্য বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে পদযাত্রা শেষে ফেরার পথে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িতে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের অতর্কিত হামলা চালানোর অভিযোগ উঠেছে। ওই ঘটনায় সাংবাদিক ছাড়াও এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। পরে তাদের উদ্ধার করে পুলিশ।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে