ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » সিলিন্ডার বিস্ফোরণে ৬ জনের বিরুদ্ধে মামলা

সিলিন্ডার বিস্ফোরণে ৬ জনের বিরুদ্ধে মামলা

নবপ্রকাশ ডেস্ক:

সাভারের আশুলিয়ায় পোশাক কারখানার লরিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম। এর আগে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

পুলিশ জানায়, মামলায় সংশ্লিষ্ট পোশাক কারখানার দায়িত্বশীলদের বিরুদ্ধে দাহ্য পদার্থ অপরিকল্পিত ও ঝুঁকিপূর্ণভাবে ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে।

উল্লেখ্য, গত রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে আশুলিয়ায় লরিতে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দুর্ঘটনাস্থলে লরির ভেতর থেকে ৫ জনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয় এবং বিস্ফোরণে ছিটকে আসা সিলিন্ডারের অংশে আঘাত পেয়ে পথচারী জয়নব বেগম (৫৫) নামের এক নারী নিহত হন। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জনের মৃত্যু হলে এ ঘটনায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ জনে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে