ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব বিএফআইইউর

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব বিএফআইইউর

নবপ্রকাশ ডেস্ক:

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দেশের সকল বাণিজ্যিক ব্যাংকে চিঠি পাঠিয়ে তাঁর হিসাব খোলার ফরম, হালনাগাদ লেনদেন বিবরণীসহ যাবতীয় তথ্য জরুরী ভিত্তিতে চেয়েছে সংস্থাটি।

প্র প্রেরিত চিঠিতে চিঠি পাওয়ার মাত্র আধা ঘণ্টার মধ্যে সালমান মুক্তাদিরের অ্যাকাউন্টের যাবতীয় ব্যাংক তথ্য সরবরাহ করার নির্দেশনা দেওয়া হয়েছে। দায়িত্বশীল সূত্রে জানা গেছে, একটি গোয়েন্দা সংস্থার সুনির্দিষ্ট চাহিদার ভিত্তিতেই এই লেনদেন খতিয়ে দেখার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে অবস্থিত সালমান মুক্তাদিরের ব্যক্তিগত স্টুডিওতে অতর্কিত হামলা, ব্যাপক ভাঙচুর ও মালামাল লুটের ঘটনা ঘটে। উক্ত ঘটনার পর তিনি অভিযোগ তোলেন, স্থানীয় বিএনপির পরিচয়ধারীরা তাঁর কাছে বড় অঙ্কের চাঁদা দাবি করেছিলেন এবং চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানানোয় তাঁর স্টুডিওতে এই তাণ্ডব চালানো হয়।

সালমান মুক্তাদিরের এই অভিযোগমূলক বক্তব্যের পর স্বরাষ্ট্র উপদেষ্টা/মন্ত্রীসহ সরকারের একাধিক নীতি-নির্ধারক মহল থেকে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়। সেই ঘটনার পরপরই এবার সালমান মুক্তাদিরের সব আর্থিক লেনদেন অনুসন্ধানের আওতায় আনল সরকারের এই আর্থিক গোয়েন্দা সংস্থা।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে