ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » সাভারে বো’মা হা’মলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষো’ভ মি’ছিল

সাভারে বো’মা হা’মলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষো’ভ মি’ছিল

নিজস্ব প্রতিবেদক,খুলনা: সাভারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী শান্তিপূর্ণ সমাবেশে বোমা হামলার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খুলনা জেলা ও মহানগর শাখা।

সোমবার (৬ জুলাই) রাত ১১টা ১৫ মিনিটে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে দলটির নেতাকর্মীরা অংশ নেন। শিববাড়ি মোড় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি আশপাশের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপি খুলনা জেলা প্রধান সমন্বয়কারী হাফেজ মাহমুদুল হাসান ফয়জুল্লাহ। বক্তব্য দেন মহানগর সংগঠক ডা. আব্দুল্লাহ চৌধুরী, ফরিদ পাঠান এবং জাতীয় যুবশক্তি খুলনা জেলা সদস্যসচিব সরদার তুহিনুজ্জামান সোহাগ।
এছাড়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপি খুলনা মহানগরের সংগঠক সামসুল আরেফিন লিওন ও হাসানুর রহমান, ন্যাশনাল ওলামা এলায়েন্সের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও খুলনা বিভাগীয় সংগঠক মহাম্মাদুল্লাহ হাফেজী আরিয়ান, জাতীয় ছাত্রশক্তি খুলনা মহানগর সদস্যসচিব মেহেদী হাসান সাইমুন, মুখ্য সংগঠক সাকিবুল ইসলাম, নারীশক্তির সংগঠক রুমি রহমান, মোসা. জাকিয়া এবং জেলা ও মহানগরের অন্যান্য নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, সাভারে এনসিপির শান্তিপূর্ণ ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী সমাবেশে সংঘটিত বোমা হামলা একটি কাপুরুষোচিত ও নিন্দনীয় ঘটনা। তাদের দাবি, এ হামলা প্রমাণ করে একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। রাজনৈতিক কর্মসূচিতে এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এসব হামলার মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না।
বক্তারা সাভারের হামলার সঙ্গে জড়িত পরিকল্পনাকারী ও হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। অন্যথায় দেশব্যাপী আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সমাবেশ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে