ঢাকা
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » শান্ত-মুশফিকে বাংলাদেশের ঘুরে দাঁড়ানো

শান্ত-মুশফিকে বাংলাদেশের ঘুরে দাঁড়ানো

স্পোর্টস ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের দ্বিতীয় ইনিংসে শুরুতে ভালো সূচনার পরও দ্রুত ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল বাংলাদেশ দল। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিমের দায়িত্বশীল ব্যাটিংয়ে আবারও ম্যাচে নিজেদের আধিপত্য বজায় রেখে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সফরকারীরা। তৃতীয় দিনের দ্বিতীয় সেশন শেষে ২৬ ওভার ব্যাট করে ৩ উইকেটে ৯০ রান তুলেছে বাংলাদেশ। শান্ত ১১ ও মুশফিক ২৬ রানে অপরাজিত আছেন। সব মিলিয়ে বাংলাদেশের লিড বেড়ে দাঁড়িয়েছে ১৯৬ রানে।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ভালো ভিত গড়ে তুলেছিলেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাদমান ইসলাম। তবে দলীয় সংগ্রাহে বড় স্কোর গড়ার আগেই দ্রুত সাজঘরে ফেরেন দুজন। প্রথমে মোহাম্মদ সালিম সাফির বাউন্সারে শর্ট স্কয়ার লেগে ক্যাচ দিয়ে মাত্র ১৩ রানেই ফেরেন সাদমান। এরপর দ্রুতই বিদায় নেন চোট সামলে আসা মুমিনুল হক; ৭ রান করে ইয়ামিন আহমদজাইয়ের বলে প্রথম স্লিপে ক্যাচ দেন তিনি।

অন্যপ্রান্তে থাকা তানজিদ হাসান তামিম ৩৮ বলে ৩১ রানের লড়াকু ইনিংস খেললেও ইয়ামিন আহমদজাইয়ের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিলে ৫৩ রানে ৩ উইকেট হারিয়ে আচমকা চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে অভিজ্ঞতার ঝুলি খুলে ধরে বাংলাদেশকে বিপর্যয় থেকে উদ্ধার করেন শান্ত ও মুশফিক। এই দুজনের অবিচ্ছিন্ন জুটিতেই স্বস্তি ফিরে এসেছে বাংলাদেশ শিবিরে।

এর আগে সকালে হাসান মাহমুদের ইতিহাসগড়া বোলিং ও অবিশ্বাস্য হ্যাটট্রিকে মাত্র ২৪০ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। আগের দিনের ৪ উইকেটে ২১১ রান নিয়ে খেলা শুরু করা আফগানরা আজ আর মাত্র ২৯ রান যোগ করতেই হারিয়ে ফেলে শেষ ৬টি উইকেট। বাংলাদেশের হয়ে তরুণ স্পিডস্টার হাসান মাহমুদ একাই ৫টি উইকেট তুলে নেন, আর এবাদত হোসেনের শিকার ২ উইকেট।

ইনিংসের ৮৩তম ওভারের শেষ তিন বলে ইসমত আলম, কাইস আহমেদ ও জিয়াউর রহমানকে ফিরিয়ে টেস্ট ইতিহাসে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিক করার ইতিহাস গড়েন হাসান। পরে ইয়ামিন আহমদজাইকে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ফাইফারের পাশাপাশি আন্তর্জাতিক টেস্টে ৫০ উইকেটের অনন্য মাইলফলকও স্পর্শ করেন এই টাইগার স্পিডস্টার।

আফগানিস্তানের হয়ে অধিনায়ক রহমত শাহ একাই লড়াই করে ১০৯ রানের শতক হাঁকালেও হাসান-এবাদতদের বোলিং তোপে বাকিরা ব্যর্থ হন। ফলে বাংলাদেশের প্রথম ইনিংসে সংগৃহীত ৩৪৬ রানের জবাবে আফগানিস্তান ২৪০ রানে অলআউট হলে ১০৬ রানের গুরুত্বপূর্ণ প্রথম ইনিংস লিড পায় শান্তর দল।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে