নবপ্রকাশ ডেস্ক
ইয়েমেনের লোহিত সাগর উপকূলের প্রায় পুরো অঞ্চল এখন হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। সম্প্রতি বন্দরনগরী মোখা দখলের পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মায়ুন (পেরিম) দ্বীপের নিয়ন্ত্রণও নিয়েছে তারা।
আফ্রিকার উপকূল থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থান নেওয়ায় হুতিদের প্রভাব এখন বাব আল-মানদেব প্রণালিতেও স্পষ্ট। আন্তর্জাতিক নৌপথের জন্য গুরুত্বপূর্ণ এই প্রণালির নিয়ন্ত্রণ লোহিত সাগরে জাহাজ চলাচলে নতুন ঝুঁকি তৈরি করেছে।
ইয়েমেনের বাইরে হুতিদের সামরিক তৎপরতার কোনো স্পষ্ট ইঙ্গিত এখনো নেই। তবে তাদের অগ্রযাত্রার প্রভাব ইতিমধ্যে আফ্রিকার বিভিন্ন দেশ ও অঞ্চলেও পড়তে শুরু
