ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » লালবাগচা রাজায় গৌরী-সুহানাকে নিয়ে শাহরুখ

লালবাগচা রাজায় গৌরী-সুহানাকে নিয়ে শাহরুখ

নবপ্রকাশ ডেস্ক:

গণেশোৎসব উপলক্ষে মুম্বাইয়ের ঐতিহ্যবাহী লালবাগচা রাজার পূজামণ্ডপে গিয়ে গণপতি বাপ্পার আশীর্বাদ নিয়েছেন বলিউড তারকা শাহরুখ খান।

সোমবার (২১ সেপ্টেম্বর) শাহরুখ খানের আগমনকে কেন্দ্র করে মণ্ডপ এলাকায় ভক্ত ও অনুরাগীদের উপচে পড়া ভিড় জমে। কড়া নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে পরিবারসহ পূজামণ্ডপে প্রবেশ করেন অভিনেতা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী গৌরী খান, কন্যা সুহানা খান এবং ম্যানেজার পূজা দাদলানি।

এদিন শাহরুখ খানের পরনে ছিল নীল রঙের কুর্তা, সুহানা পরেছিলেন সবুজ ঐতিহ্যবাহী পোশাক এবং গৌরী খানকে দেখা যায় হলুদ রঙের পোশাকে।

চলতি গণেশোৎসবে লালবাগচা রাজার মণ্ডপে শাহরুখ ছাড়াও উপস্থিত ছিলেন পৃথ্বীরাজ সুকুমারন, রিতেশ দেশমুখ, জেনেলিয়া দেশমুখ, শিল্পা শেঠি ও সিদ্ধার্থ মালহোত্রাসহ একাধিক বলিউড তারকা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের প্রশ্নের জবাবে শাহরুখ জানান, তাঁর বাড়িতে প্রতি বছর অত্যন্ত সাধারণ ও পারিবারিক আবহে গণেশ চতুর্থী পালিত হয়, যেখানে পরিবারের সবাই মিলে আনন্দ ও ভক্তি ভাগ করে নেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে