ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » হজ নিবন্ধন শেষ বৃহস্পতিবার, সময় বাড়ছে না আর

হজ নিবন্ধন শেষ বৃহস্পতিবার, সময় বাড়ছে না আর

নবপ্রকাশ ডেস্ক:

হজ ২০২৭-এর জন্য প্রাথমিক নিবন্ধনের নির্ধারিত সময়সীমা আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শেষ হতে যাচ্ছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের মেয়াদ আর বাড়ানো হবে না।

একই সঙ্গে হজের সঙ্গে সংশ্লিষ্ট সকল ব্যাংক ও হজ এজেন্সিগুলোকে নির্ধারিত সময়ের মধ্যেই প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করতে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে। প্রাক-নিবন্ধনকারীদের আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

সৌদি কর্তৃপক্ষের নির্দেশিকা অনুযায়ী গত ২৭ জুলাই থেকে এ নিবন্ধন শুরু হয়। ২০২৭ সালে বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজে যাওয়ার সুযোগ পেলেও গত ২২ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৩৭ হাজার ৯৫৬ জন নিবন্ধন করেছেন।

হজের খরচ বাড়ানো, খাবারের বাড়তি ব্যয় যুক্ত হওয়া এবং আসনসংখ্যা কমে যাওয়ার পরও অনেক হজযাত্রী এত আগে অর্থ জমা দিতে অনাগ্রহ দেখাচ্ছেন, যার ফলে নিবন্ধনের গতি কিছুটা ধীর।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, নিবন্ধন কার্যক্রম শেষে হজযাত্রীদের চূড়ান্ত সংখ্যা সৌদি সরকারকে জানানো হবে। সেই তথ্যের ওপর ভিত্তি করেই সৌদি আরবে আবাসন, ট্রান্সপোর্ট সার্ভিস বুকিং, স্বাস্থ্য পরীক্ষা, ভিসা ও টিকা কার্যক্রমসহ পরবর্তী যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে