ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » যুদ্ধের পক্ষে সাফাই গেয়ে তোপের মুখে হেগসেথ

যুদ্ধের পক্ষে সাফাই গেয়ে তোপের মুখে হেগসেথ

আন্তর্জাতিক ডেস্ক:

নাইন-ইলেভেনের (৯/১১) বার্ষিকীতে মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন সামরিক অভিযান ও আগ্রাসনের পক্ষে কড়া যুক্ত তুলে ধরেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। পেন্টাগনে আয়োজিত স্মরণসভায় দেওয়া তাঁর সেই বিতর্কিত বক্তব্যের কড়া প্রতিক্রিয়া ও তীব্র সমালোচনা জানিয়েছে ইরান।

নাইন-ইলেভেনের বার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র এখনো “সন্ত্রাসীদের যেখানে থাকার কথা—নরকে” পাঠাচ্ছে। ইরানকে সরাসরি নিশানা করে তিনি হুঁশিয়ারি দেন, মার্কিন বাহিনী “ট্যাংকারগুলোকে যেখানে থাকার কথা, সমুদ্রের তলদেশে” পাঠাচ্ছে এবং তেহরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করা হচ্ছে। একই সঙ্গে ইরানের ওপর মার্কিন অর্থনৈতিক চাপ প্রতিদিন আরও বাড়ানো হচ্ছে বলেও দাবি করেন হেগসেথ।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর এই আগ্রাসী বক্তব্যের বিপরীতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

হেগসেথকে ‘যুদ্ধমন্ত্রী’ উল্লেখ করে বাঘাই বলেন, নাইন-ইলেভেনের বার্ষিকীতে দেওয়া এই বক্তব্যে মৌলিক অসঙ্গতি ও দ্বিচারিতা প্রকাশ পেয়েছে। তিনি লেখেন, “আপনি একই সঙ্গে আগ্রাসন চালাতে, কাপুরুষোচিত হত্যাকাণ্ড ঘটাতে এবং বেসামরিক মানুষের প্রাণহানি ঘটাতে পারেন না; আবার একই সাথে সন্ত্রাসবাদ কী এবং কার সহিংসতা বৈধ—তা নির্ধারণের একচ্ছত্র অধিকারও দাবি করতে পারেন না।”

ইরানি এই মুখপাত্র আরও মনে করিয়ে দেন যে, নাইন-ইলেভেনের হামলায় কোনো ইরানি নাগরিক জড়িত ছিল না। তৎকালীন হামলায় যুক্ত ব্যক্তিরা মূলত সেই গোষ্ঠীর সদস্য, যাদের পূর্ববর্তী দশকগুলোতে যুক্তরাষ্ট্র নিজেই অস্ত্র, সংগঠন ও সামরিক সহায়তা দিয়ে লালন-পালন করেছিল।

ইসমাইল বাঘাই অভিযোগ করেন, ৯/১১-এর সন্ত্রাসী হামলাকে অজুহাত করে শুরু করা তথাকথিত ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ বিগত দশকগুলোতে আফগানিস্তান ও ইরাকে দীর্ঘস্থায়ী যুদ্ধ, অবৈধ দখলদারিত্ব, লাখ লাখ বেসামরিক মানুষের মৃত্যু এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ ছাড়া কিছুই দিতে পারেনি। এই প্রেক্ষাপটে নাইন-ইলেভেনের আবেগঘন দিনটিকে হাতিয়ার করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘বেপরোয়া ও অবৈধ যুদ্ধ’কে বৈধতা দেওয়ার চেষ্টা সম্পূর্ণ অযৌক্তিক ও নজিরবিহীন বলেও মন্তব্য করেন তিনি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে