ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ইন্তেকাল করেছেন মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম

ইন্তেকাল করেছেন মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম

নবপ্রকাশ ডেস্ক:

পবিত্র মসজিদুল হারামের প্রবীণ মুয়াজ্জিন শায়খ ইবরাহিম বিন আদেল আল-মাদানি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২১ সেপ্টেম্বর) ফজরের সময় মক্কা নগরীতে তিনি মৃত্যুবরণ করেন। হারামাইন শরিফাইনের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

শায়খ ইবরাহিম মসজিদুল হারামের ‘মুকাব্বিরিয়া’র সদস্য হিসেবে আজান ও ইমামের তাকবির পৌঁছানোর দায়িত্ব পালন করতেন। মোট ২৪ জন নিয়মিত মুয়াজ্জিনের মধ্যে তিনি বিশেষভাবে ফজরের আজানের জন্য সুপরিচিত ছিলেন। গত ১১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরিতে তিনি কাবা প্রাঙ্গণে তাঁর সর্বশেষ আজান দেন।

১৩৯৭ হিজরিতে মদিনা মুনাওয়ারায় জন্ম নেওয়া শায়খ ইবরাহিম পারিবারিক পরিবেশেই কুরআন হিফজ করেন। মাত্র ১৫ বছর বয়সে মদিনার একটি মসজিদে আজান দেওয়ার মাধ্যমে তাঁর এই সুমহান পথচলা শুরু হয়। পরবর্তীতে ১৪২৮ হিজরিতে মদিনার মসজিদ আল-মাদ্দাহতে এবং ১৪৩৯ হিজরিতে আনুষ্ঠানিকভাবে মসজিদুল হারামের মুয়াজ্জিন হিসেবে নিয়োগ পান।

মদিনায় বেড়ে ওঠার কারণে আজানের ‘মাদানি’ রীতির পাশাপাশি মসজিদুল হারামের সাবেক মুয়াজ্জিন শায়খ আবদুল লতিফ মুল্লার সান্নিধ্যে তিনি ‘মক্কি’ ধারাতেও পারদর্শী হয়ে ওঠেন। আজান, হজ ও ঈদের তাকবিরে তাঁর সুরময় কণ্ঠ লাখো মুসলিমের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে