ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ময়নাতদন্ত ছাড়া তাহসিফের মৃত্যু নিয়ে মন্তব্য সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ময়নাতদন্ত ছাড়া তাহসিফের মৃত্যু নিয়ে মন্তব্য সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নবপ্রকাশ ডেস্ক:

তুরাগ নদ থেকে উদ্ধার হওয়া বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কেএম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার আগে কোনো মন্তব্য করা সম্ভব নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট এসআই ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনার সব বিষয়ে বিস্তারিত জেনেই কেবল সরকার আনুষ্ঠানিক বক্তব্য দেবে।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হলো আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের মাধ্যমে সাধারণ জনগণকে স্বস্তি প্রদান এবং দেশে স্থায়িত্ব ও শান্তি ফিরিয়ে আনা।

তিনি আরও উল্লেখ করেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ বাহিনীর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে সেই ভঙ্গুর অবস্থা কাটিয়ে পুলিশ বর্তমানে ক্রমেই আগের অবস্থানে ফিরে আসছে ও শক্তিশালী হচ্ছে।

উল্লেখ্য, গতকাল বুধবার বিকেলে রাজধানীর উত্তরখানের রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদ থেকে সাবেক এই সেনা কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়। টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা ৯৯৯ নম্বরে কল পেয়ে মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে