রাজপথে আন্দোলনের মাধ্যমে কংগ্রেস ভারতে ‘নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বৃহস্পতিবার ভারতের বিভিন্ন প্রান্তে কংগ্রেসের পাশাপাশি জেন-জিদের গঠিত ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ ঘিরে ওই অভিযোগ করেছে দলটি। বিজেপি বলেছে, কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ক্ষমতায় আসার জন্য ‘মরিয়া’ হয়ে উঠেছেন।
