ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ব্যালন ডি অর মেসিরই পাওয়া উচিত, দাবি বেকহ্যামের

ব্যালন ডি অর মেসিরই পাওয়া উচিত, দাবি বেকহ্যামের

স্পোর্টস ডেস্ক :

২০২৬ মিশেলোব আল্ট্রা ক্যাম্পিওনেস কাপের জয়ে অন্যতম ভূমিকা রেখেছেন লিওনেল মেসি। দুটি গোলেই অবদান ছিল আর্জেন্টাইন ফরোয়ার্ডের। একটি গোল নিজে করেছেন, অন্যটি কাসেমিরোকে দিয়ে করিয়েছেন।

বৃহস্পতিবারের এই জয় মেসির ব্যালন ডি’অর লড়াইয়ের অংশ না হলেও, সুযোগ বুঞে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী ক্যাপ্টেনের স্বপক্ষে যুক্তি তুলে ধরেছেন ইন্টার মায়ামির সহ-মালিক ডেভিড বেকহ্যাম। তাঁর মতে, গত এক বছরে মেসির পারফরম্যান্স কেমন ছিল, তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই।

অ্যাপল টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক ইংলিশ তারকা বলেন, ‘আজ রাতে ওর (মেসি) পারফরম্যান্স বা বিশ্বকাপে যেভাবে ও খেলেছে, তা দেখার পর এটুকু বলা যায়—পুনরায় ব্যালন ডি’অরের আলোচনায় থাকাটা কোনো ভাগ্যের বিষয় নয়। ও টুর্নামেন্টের অন্যতম সেরা খেলোয়াড় ছিল এবং বিগত বছরটিও ওর দুর্দান্ত কেটেছে।’

তিনি আরও যোগ করেন, ‘৩৯ বছর বয়সে একটি বিশ্বকাপে গিয়ে প্রতিটি ম্যাচে এমন প্রভাব ফেলা বিশেষ কিছু। এই বয়সে এই মানের ফুটবল আর কেউ খেলছে না। তাই ব্যালন ডি’অরের জন্য তাঁর নাম বিবেচনা করাটা একেবারে যৌক্তিক। আমার মতে, পুরস্কারটি তারই পাওয়া উচিত। হ্যারি কেইন, কিলিয়ান এমবাপে বা জুড বেলিংহামের মতো দুর্দান্ত খেলোয়াড়রা তালিকায় থাকলেও লিওকে নিয়ে কথা বললে আমি সবসময়ই তাঁর সবচেয়ে বড় সমর্থক।’

মেসি ইতিমধ্যেই রেকর্ড আটবার ব্যালন ডি’অর জিতেছেন। সম্প্রতি রেকর্ড ১৭ বারের মতো এই পুরস্কারের জন্য মনোনীত হওয়ার পর বেকহামের বিশ্বাস, জয়ের সংখ্যাটা এবার নয়ে গিয়ে ঠেকবে।

গত বছর  মায়ামিকে প্রথম ‘এমএলএস কাপ’ শিরোপা উপহার দেন মেসি। আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনাল নিশ্চিত করতে নেতৃত্বও দিয়েছেন তিনি। সেই সঙ্গে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনালে মূল একাদশে খেলার রেকর্ডও গড়েন তিনি। বিশ্বকাপের মঞ্চেও ছিল তাঁর ঝলক—৮টি গোলের পাশাপাশি করেছেন ৪টি অ্যাসিস্ট।

চলতি ২০২৬ মৌসুমেও ১৯টি গোল ও ১৩টি অ্যাসিস্ট নিয়ে এমএলএসের শীর্ষ গোলদাতা ও গোল অবদানকারীর তালিকায় শীর্ষে রয়েছেন মেসি। চোখ রাখছেন টানা তৃতীয়বার এমভিপি হওয়ার দিকে।

বেকহ্যাম আরও বলেন, ‘ও যে আমাদের হয়ে মায়ামিতে খেলছে, তা আমি এখনও বিশ্বাস করতে পারি না। সেই কারণেই আমি প্রতিদিন অনুশীলনে যাই এবং যখনই সুযোগ পাই ওর খেলা দেখি। সত্যি বলতে, আমরা সবাই চাই লিও যেন চিরকাল খেলে যাক।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে