ঢাকা
ঢাকা, শনিবার, ১৩ জুন, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ১৩ জুন, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতালেন নোরা ফাতেহি

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতালেন নোরা ফাতেহি

স্পোর্টস ডেস্ক:
ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকদের মুগ্ধ করলেন নোরা ফাতেহি, ভেজেড্রিম ও সঞ্জয়। আকর্ষণীয় ড্রাম বিটের তালে তাদের প্রাণবন্ত পরিবেশনা বিশ্বকাপের আবহকে আরও উৎসবমুখর করে তোলে।
তারা পরিবেশন করেন বিশ্বকাপের অফিশিয়াল অ্যালবামের অন্যতম গান সির সির। টরন্টোর উদ্বোধনী আয়োজনে এই পরিবেশনা ছিল অন্যতম আকর্ষণ। বিশেষ করে বাংলাদেশি-আমেরিকান সংগীত প্রযোজক সঞ্জয়ের উপস্থিতি দক্ষিণ এশিয়ার দর্শকদের মধ্যেও বাড়তি আগ্রহ তৈরি করেছে।
ফুটবলভক্তদের কাছে ভেজেড্রিমের নাম নতুন নয়। ২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ের পর তিনি প্রকাশ করেছিলেন জনপ্রিয় গান রামিনেজ লা কুপ অ্যা লা ম্যাইসন। ফরাসি বিশ্বকাপজয়ী দলের সব খেলোয়াড়ের নাম নিয়ে তৈরি সেই গান মুক্তির দ্বিতীয় সপ্তাহেই ফরাসি সিঙ্গেলস চার্টের শীর্ষে উঠে যায়।
এদিন আদিবাসী বংশোদ্ভূত কানাডীয় গায়ক উইলিয়াম প্রিন্স ঐতিহ্যবাহী সঙ্গীত ও নৃত্যের সমন্বয়ে একটি মনোমুগ্ধকর পরিবেশনা মঞ্চস্থ করেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে