ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » বিভিন্ন অভিযোগে বদলি করা হলো সাত শিক্ষা ক্যাডারকে

বিভিন্ন অভিযোগে বদলি করা হলো সাত শিক্ষা ক্যাডারকে

বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের দুইজন উপপরিচালকসহ মোট সাতজন শিক্ষা ক্যাডারকে বিভিন্ন কলেজ ও বোর্ডে বদলি করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এসব বদলির তথ্য জানা গেছে।
তাদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে জামায়াতপন্থি মাদরাসা সচিব খ ম কবিরুলের সুপারিশে ৫আগস্টের পরে ডিআইএতে বদলি করে আনা হয় বলে অভিযোগ রয়েছে।
বদলি হওয়া ক্যাডারদের মধ্যে ডিআইএর উপ-পরিচালক সাহানুল কবিরকে মুন্সিগঞ্জ সরকারি কলেজে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে চরম অদক্ষতার অভিযোগ রয়েছে।
চরম অদক্ষতার অভিযোগে ডিআইএর ডিডি সেলিনা আক্তারকে ঢাকা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক পদে স্থানান্তর করা হয়েছে। এছাড়া ঢাকা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক নুরুল হককে সরকারি বাংলা কলেজে পাঠানো হয়েছে।
চরম ঘুষ দুর্নীতির অভিযোগে ডিআইএর শিক্ষা পরিদর্শক মো. দিদারুল জামালকে কুমিল্লা সরকারি মহিলা কলেজে, মো. আফরুজ জামানকে খুলনার বিএল কলেজে, মো. সোহেল রানাকে রাজশাহীতে, রফিকুল ইসলামকে ইডেন কলেজে ও আ ফ ম সাইফুল্লাহ খানকে কুষ্টিয়ার কলেজে পাঠানো হয়েছে।

বর্তমান শিক্ষা সচিবের নির্দেশে এই কয়জনের বিরুদ্ধে ঘুষ এবং অন্যান্য অভিযোগ তদন্ত করে দেখা হবে বলে জানা গেছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে