ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » বিপ্লব কুমারের সম্পদের অনুসন্ধানে দুদক

বিপ্লব কুমারের সম্পদের অনুসন্ধানে দুদক

নবপ্রকাশ ডেস্ক:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের স্থাবর-অস্থাবর ও নামে-বেনামে থাকা সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রাথমিক অনুসন্ধানে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের সন্ধান পাওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৬(১) ধারা অনুযায়ী তাঁর নামে এই নোটিশ পাঠানো হচ্ছে।

রোববার এক সংবাদ ব্রিফিংয়ে দুদক সচিব মো. সাইদুর রহমান খান জানান, প্রাথমিক অনুসন্ধানে বিপ্লব কুমার সরকারের নামে ১ কোটি ৩ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। অনুসন্ধানকারী কর্মকর্তা ও সহকারী পরিচালক মো. রাসেল রনি তাঁর দেশে-বিদেশে আরও গোপন সম্পদ থাকার সুনির্দিষ্ট সন্দেহে এ সম্পদের হিসাব দাখিলের সুপারিশ করেন।

দুদকের অনুসন্ধানে দেখা যায়, সরকারি পদে দায়িত্ব পালনকালে তিনি ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থের উৎস গোপন করতে নিজের ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে বিপুল ব্যাংক হিসাব ব্যবহার করেছেন। ২১টি ব্যাংকে ৩২৫টি, ২টি আর্থিক প্রতিষ্ঠানে ৩টি এবং ৭টি ব্রোকারেজ হাউসে ১৩টিসহ মোট ৩৪১টি হিসাব চিহ্নিত করেছে দুদক।

এসব অ্যাকাউন্টে মোট ৩০ কোটি ৭২ লাখ টাকা জমা ও ৩০ কোটি ১৩ লাখ টাকা উত্তোলনের তথ্য মিলেছে। দ্রুতই এই পলাতক পুলিশ কর্মকর্তার নিকট আনুষ্ঠানিক সম্পদ বিবরণী জমার নোটিশ পৌঁছানো হবে বলে জানিয়েছে দুদক।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে