ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » বাসভাড়া নিয়ে সড়ক পরিবহণ মন্ত্রীর কড়া বার্তা

বাসভাড়া নিয়ে সড়ক পরিবহণ মন্ত্রীর কড়া বার্তা

নবপ্রকাশ ডেস্ক:

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে দেশে বাসের ভাড়া দূরপাল্লা ও নগর পরিবহণে কিলোমিটার প্রতি ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নতুন নির্ধারিত এই ভাড়া আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারির পর থেকেই কার্যকর হচ্ছে।

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানান, বৈশ্বিক ও অভ্যন্তরীণ জ্বালানি পরিস্থিতি বিবেচনা করে যৌক্তিকভাবে এ ভাড়া নির্ধারণ করা হয়েছে। তবে নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া আদায় করা হলে সংশ্লিষ্ট বাস বা পরিবহণ কোম্পানির রুট পারমিট বাতিল করা হবে বলে কড়া বার্তা দিয়েছেন তিনি।

এর আগে সোমবার বিআরটিএ দূরপাল্লায় ২০ পয়সা ও নগর পরিবহণে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছিল, যা পর্যালোচনা করে শেষ পর্যন্ত ১৭ পয়সা নির্ধারণ করে সড়ক পরিবহণ মন্ত্রণালয়।

মন্ত্রী আরও জানান, আপাতত ট্রেনের ভাড়া বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। তবে নৌপথের ভাড়া সমন্বয় নিয়ে আগামী বৃহস্পতিবার সংশ্লিষ্ট অংশীজন ও লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে