ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » বাইকের সামনেও বাধ্যতামূলক নম্বর প্লেট

বাইকের সামনেও বাধ্যতামূলক নম্বর প্লেট

নবপ্রকাশ ডেস্ক:

মোটরসাইকেলের পেছনের অংশের পাশাপাশি এখন থেকে সামনের অংশেও দৃশ্যমান রেজিস্ট্রেশন নম্বর প্লেট বসানো বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে চালকদের নিজস্ব খরচে এই ম্যানুয়ালি তৈরি নম্বর প্লেট সংযুক্ত করার নির্দেশ দিয়ে একটি জরুরি গণবিজ্ঞপ্তি জারি করেছে সংস্থাটি।

গতকাল শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বিআরটিএ কর্তৃক প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে প্রচলিত নিয়ম অনুযায়ী মোটরসাইকেলের পেছনে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) ট্যাগযুক্ত রেট্রো-রিফ্লেকটিভ ডিজিটাল নম্বর প্লেট ব্যবহারের বিধান কার্যকর রয়েছে। তবে নতুন সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পেছনে ডিজিটাল প্লেট বহাল থাকার পাশাপাশি মোটরসাইকেলের সম্মুখভাগেও রেজিষ্ট্রেশন নম্বর স্পষ্ট আকারে প্রদর্শন করতে হবে।

প্লেটের ধরণ, মাপ ও বিবরণ

বিআরটিএ স্পষ্ট করেছে যে, পেছনের প্লেটটি আরএফআইডি বিশিষ্ট ডিজিটাল হলেও সামনের নম্বর প্লেটটি চালকদের নিজ দায়িত্বে সাধারণ (ম্যানুয়াল) প্লেট হিসেবে তৈরি করে লাগাতে হবে। স্কুটার ও অন্যান্য সাধারণ মোটরসাইকেলের জন্য নম্বর প্লেটের আলাদা গঠন ও মাপ নির্ধারণ করে দেওয়া হয়েছে:

  • উপাদান ও আকৃতি: স্কুটার ও বাইকের সামনের নম্বর প্লেটটি স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে।

  • সাইজ ও মাত্রা: নম্বর প্লেটের আকার হতে হবে দৈর্ঘ্য ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার।

  • রং ও হরফ: প্লেটের পটভূমি (Background) হতে হবে সম্পূর্ণ সাদা এবং তার ওপর নিবন্ধিত সংখ্যা ও অক্ষরগুলো স্পষ্ট কালো রঙের সুনির্দিষ্ট বাংলা হরফে লিখতে হবে।

  • নিষেধাজ্ঞা: নম্বর প্লেটে কোনো প্রকার শৈল্পিক নকশা, বর্ডার, অতিরিক্ত লেখা বা সাজসজ্জা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

বিআরটিএ জানিয়েছে, সড়কের শৃ্ঙ্খলা ফেরানো এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড রোধে ডিজিটাল নজরদারি জোরদার করতেই এই পদক্ষেপে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। নির্দিষ্ট সময়সীমা অর্থাৎ ১৫ নভেম্বরের মধ্যে বাইকের সামনে নম্বর প্লেট না লাগালে নির্ধারিত সড়ক পরিবহন আইনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে