ঢাকা
ঢাকা, সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » বসুন্ধরা কিংসের নতুন চমক: এবার আসছে ভোজিনিয়ার সতীর্থ!

বসুন্ধরা কিংসের নতুন চমক: এবার আসছে ভোজিনিয়ার সতীর্থ!

দলবদলে নেমে একের পর এক চমক দিচ্ছে ঘরোয়া ফুটবলের অন্যতম সফল ক্লাব বসুন্ধরা কিংস। এবার তারা উড়িয়ে আনছে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা দিয়াজ কোরেইয়াকে। বিশ্ব ফুটবলে যাকে ‘বেবে’ নামে চেনে।

পর্তুগিজ বংশোদ্ভূত ৩৬ বছর বয়সী কেপ ভার্দের উইঙ্গার ২০২৬-২৭ মৌসুমে কিংস শিবিরে যোগ দেবেন। চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবের বিশ্বস্ত সূত্র। এবারের দলবদলে যেটা হতে যাচ্ছে সবচেয়ে বড় চমক।

কেপ ভার্দেকে বিশ্বকাপে নিয়ে যেতে বাছাই পর্বে রেখেছিলেন অবদান। ২০২৬ ফিফা বিশ্বকাপে নজর কাড়ে কেপ ভার্দে। দলটির হয়ে ২০২২ সালে অভিষেকের পর ২৬ ম্যাচ খেলে ৬ গোল করা বেবে অবশ্য স্বপ্ন দেখেছিলেন ক্রিস্তিয়ানো রোনালদোর সতীর্থ হওয়ার।

পর্তুগালে জন্ম ও বেড়ে ওঠা, সে দেশটির অনূর্ধ্ব-২১ দলের হয়েও খেলেছেন ৬ ম্যাচ। তবে সিনিয়র দলে ডাক পাননি।

রোনালদোর সতীর্থ হতে না পারলেও, সবশেষ বিশ্বকাপের আরেক তারকা ভোজিনিয়ার সঙ্গে জাতীয় দলে খেলেছেন বেবে। ২০২৩-২৪ মৌসুমের আফ্রিকান কাপ অব নেশনসেও ভোজিনিয়ার সতীর্থ ছিলেন তিনি।

পর্তুগিজ ক্লাব ভিক্টোরিয়া এসসি’তে সাইন করার কয়েক মাস পরেই প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড তাঁকে ৭ মিলিয়ন পাউন্ড বেতনে কিনে নেয়।

মূলত স্যার অ্যালেক্স ফার্গুসনের সেই ড্রিম টিমে অবশ্য খুব বেশি খেলার সুযোগ হয়নি। ফার্গুসনকে খুশি করতে না পারায় ম্যান ইউনাইটেড তাঁকে লোনে তুরস্ক ও পর্তুগালের বিভিন্ন ক্লাবে ধারে খেলিয়েছে টানা চার মৌসুম।

বেবে সবচেয়ে বেশি সময় খেলেছেন স্প্যানিশ ক্লাব রায়ো ভালেকানোর হয়ে। বর্তমানে স্প্যানিশ প্রিমিয়ার ডিভিশন গ্রুপ-১ লিগের দল ইউনিয়ন দেপোরতিভা ইবিজায় খেলছেন বেবে। এবার পাঁচবারের ফেডারেশন ও ৬বারের লিগ চ্যাম্পিয়নদের শিবিরে আসার অপেক্ষা।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে