গত মৌসুমে ন্যাশনাল লিগের প্লে-অফ ফাইনালে উঠেছিল বোরহ্যাম উড। নতুন মৌসুমে শনিবার ঘরের মাঠে ট্যামওয়ার্থের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের যাত্রা। সেখানে নিয়মিত খেলার সুযোগ পেলে ফারহানের জন্য সেটি সিনিয়র ফুটবলে নিজেকে আরও প্রস্তুত করে নেওয়ার গুরুত্বপূর্ণ সুযোগ হতে পারে।
ফুলহামের মূল দলে অভিষেকের মাত্র দুই সপ্তাহের মধ্যে ধারে পাঠানো হয়েছে ১৯ বছর বয়সী ফারহানকে। এক মৌসুমের জন্য ইংল্যান্ডের পঞ্চম স্তরের ক্লাব বোরহ্যাম উডে যোগ দিয়েছেন এই উইঙ্গার।
গত ২৫ জুলাই নরউইচ সিটির বিপক্ষে প্রাক্-মৌসুম প্রস্তুতি ম্যাচে ফুলহামের মূল দলের হয়ে প্রথমবার মাঠে নামেন ফারহান। এরপর আল আহলি ও ফারেসির বিপক্ষেও খেলেছেন তিনি। পরপর তিন ম্যাচে সুযোগ পাওয়ায় নতুন মৌসুমে ফুলহামের মূল দলে তার থাকার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছিল।
শেষ পর্যন্ত অবশ্য তাকে নিয়মিত খেলার সুযোগ করে দেওয়ার পথই বেছে নিয়েছে ফুলহাম। ধারে বোরহ্যাম উডে গিয়ে ন্যাশনাল লিগে খেলবেন ফারহান। ইংল্যান্ডের ফুটবল কাঠামোয় এটি পঞ্চম স্তরের প্রতিযোগিতা।গত মৌসুমে ন্যাশনাল লিগের প্লে-অফ ফাইনালে উঠেছিল বোরহ্যাম উড। নতুন মৌসুমে শনিবার ঘরের মাঠে ট্যামওয়ার্থের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের যাত্রা। সেখানে নিয়মিত খেলার সুযোগ পেলে ফারহানের জন্য সেটি সিনিয়র ফুটবলে নিজেকে আরও প্রস্তুত করে নেওয়ার গুরুত্বপূর্ণ সুযোগ হতে পারে।
