ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ফিলিস্তিনের পক্ষে অবস্থান, ১০ লাখ ডলার দান ম্যাকলমোরের

ফিলিস্তিনের পক্ষে অবস্থান, ১০ লাখ ডলার দান ম্যাকলমোরের

বিনোদন ডেস্ক

ফিলিস্তিন ইস্যুতে নিজের অবস্থান জানানোয় এড শিরানের ‘লুপ ট্যুর’ থেকে বাদ পড়ার পর বড় অঙ্কের অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন র‍্যাপার ম্যাকলমোর। ট্যুর থেকে পাওয়া তার পুরো ১০ লাখ ডলার আয় ফিলিস্তিনিদের সহায়তায় কাজ করা ছয়টি দাতব্য প্রতিষ্ঠানে দান করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ম্যাকলমোর বলেন, সাম্প্রতিক ঘটনাগুলোতে আলোচনার কেন্দ্রবিন্দু যেন তাকে না বানানো হয়। বরং গাজা ও ফিলিস্তিনের মানুষের দুর্দশা এবং তাদের অধিকার নিয়ে মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

তার দেওয়া অর্থ পেয়েছে প্যালেস্টাইন চিলড্রেনস রিলিফ ফান্ড, হিল প্যালেস্টাইন, গাজা স্যুপ কিচেন, মেডিকেল এইড ফর প্যালেস্টিনিয়ানস, আনরওয়া ইউএসএ এবং আমেরিকান নিয়ার ইস্ট রিফিউজি এইড।

এর আগে ম্যাকলমোর দাবি করেছিলেন, ‘ক্রাফট গ্রুপ’-এর মালিক রবার্ট ক্রাফট শিরানের সঙ্গে যোগাযোগ করে তাকে ট্যুর থেকে বাদ দেওয়ার বিষয়ে চাপ দিয়েছিলেন। তবে শিরান পরে জানান, ম্যাকলমোরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত আয়োজকদের এবং এতে তিনি ব্যক্তিগতভাবে জড়িত নন।

শিরানের ভাষ্য, ট্যুরের আয়োজকেরা তাকে জানিয়েছিলেন—ম্যাকলমোর তার অবস্থান অব্যাহত রাখলে কিছু অনুষ্ঠান বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে। তাই তাকে ট্যুর থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে ম্যাকলমোর রবার্ট ক্রাফটকেও ফিলিস্তিনিদের জন্য অনুদান দেওয়ার আহ্বান জানিয়েছেন। তার মতে, মানবিক সহায়তার পাশাপাশি পরিস্থিতির পরিবর্তনে রাজনৈতিক উদ্যোগও প্রয়োজন।

শিরানের ‘লুপ ট্যুর’-এ ম্যাকলমোরকে বাদ দেওয়ার পর কয়েকজন সহযোগী শিল্পীও পরবর্তী অনুষ্ঠানগুলো থেকে সরে দাঁড়িয়েছেন। তাদের মধ্যে রয়েছেন অ্যারন রো, ফিনিয়াস, লুকাস গ্রাহাম এবং শিরানের ব্যাকিং ব্যান্ড ‘বিওগা’।

শিরানের উত্তর ও দক্ষিণ আমেরিকা সফরে এখনো ১৭টি অনুষ্ঠান বাকি রয়েছে। ১৯ সেপ্টেম্বর ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে পরবর্তী কনসার্ট হওয়ার কথা রয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে