ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » হাইকোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ

হাইকোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ

নবপ্রকাশ ডেস্ক:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির মধ্যে রাজধানীর হাইকোর্টের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে ঘটে যাওয়া এ ঘটনাটি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম।

ডিসি জাহিদুল ইসলাম জানান, দুপুর সোয়া ১টার দিকে হাইকোর্টের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনার পেছনে কারা জড়িত সে বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এর আগে শনিবার রাতেও রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রাত আনুমানিক সাড়ে ১১টার পর শাহবাগে তিন নেতার মাজারের পাশে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তার কিছুক্ষণ পূর্বে, সাড়ে ১০টার দিকে কমলাপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের একটি নির্জন অংশে ককটেল বিস্ফোরণ হয়। এছাড়া শনিবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনায় ইবাদুর রহমান নামে এক অটোরিকশাচালক আহত হন।

এদিকে শনিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে রাজধানীতে তিনটি বাস ও একটি পিকআপে আগুন দেওয়ার ঘটনা নিশ্চিত হওয়া গেছে। সন্ধ্যায় মিরপুরে দুটি বাস ও মধ্যবাড্ডায় একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরবর্তীতে রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনের সড়কে জব্দ করে রাখা একটি পিকআপেও কে বা কারা আগুন ধরিয়ে দেয়।

এর আগে গত শুক্রবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত মালিবাগ, আগারগাঁও, মহাখালী, বাবুবাজার, মগবাজার, যাত্রাবাড়ী, রামপুরা ও নিউমার্কেটসহ রাজধানীর অন্তত নয়টি এলাকায় অন্তত ১৩টি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পাশাপাশি কাফরুল থানার সামনে দাঁড়িয়ে থাকা একটি ফাঁকা বাসেও আগুন দেওয়া হয়। রাজধানীজুড়ে এসব ধারাবাহিক সহিংস ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে