ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » পীরগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, আটক ২

পীরগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, আটক ২

নবপ্রকাশ ডেস্ক:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুল হক (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে বৈরচুনা সীমান্তের বিপরীতে ভারতের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বসুদেবপুর সীমান্ত এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে।

নিহত আসাদুল হক পীরগঞ্জ উপজেলার ইন্দ্রাইল গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। আটক ব্যক্তিরা হলেন—একই গ্রামের আহেদ আলীর ছেলে মুস্তাকিন (৩৮) এবং মনশা চন্দ্র রায়ের ছেলে উদা চন্দ্র রায় (৩৫)।

স্থানীয় ও সীমান্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৪২ বিজিবির পীরগঞ্জ বৈরচুনা বিওপির বিপরীতে ভারতের দিকে দায়িত্ব পালন করছিল বিএসএফের ১২১ ব্যাটালিয়নের বসুদেবপুর ক্যাম্প। শুক্রবার গভীর রাতে সীমান্ত এলাকা দিয়ে ওই তিন বাংলাদেশি ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বিএসএফের ১২১ ব্যাটালিয়নের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি বর্ষণ করে। এতে আসাদুল হক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং বাকি দুজন বিএসএফের হাতে আটক হন।

পরে আসাদুলকে মুমূর্ষু অবস্থায় ভারতের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার ভারতীয় পুলিশ ময়নাতদন্তের জন্য নিহতের লাশ স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাত হোসেন জানান, সীমান্তে গুলিবর্ষণ ও হতাহতের বিষয়টি তারা জানতে পেরেছেন।

এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক নম্বর লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, বিজিবি বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে এবং প্রয়োজনীয় প্রশাসনিক ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে