ঢাকা
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » নৌবাহিনীর অভিযান: চাঁদপুরে ৭ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ

নৌবাহিনীর অভিযান: চাঁদপুরে ৭ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ

নবপ্রকাশ ডেস্ক:

জাতীয় মাছ ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবিস্তার রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদী ও সংযোগ নদী-খালে বিশেষ চিরুনি অভিযান চালিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। এই অভিযানে নদীপথ ও খাল থেকে ৭ লাখ ১৪ হাজার ৮৭০ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ২২টি অন্যান্য ক্ষতিকারক ফাঁদ জাল জব্দ করা হয়েছে। উদ্ধৃত জালের আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৯৯ লাখ ৮৬ হাজার ৯০০ টাকা।

রোববার (১১ অক্টোবর ২০২৬) চাঁদপুরের আনন্দবাজার, দাশাদি খাল, শহর মালি, লালপুর, ৩ নম্বর কয়লাঘাট, চাঁদপুর মোহনা, গাজীরটেক, মিয়ার বাজার, কানুদি ও আমিরাবাদসহ সংবেদনশীল বিভিন্ন নৌপথ ও পয়েন্টে নৌবাহিনীর কন্টিনজেন্ট সমন্বিত এই অভিযান পরিচালনা করে।

পরবর্তীতে স্থানীয় প্রশাসন, বিচারক ও মৎস্য বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাদের উপস্থিতিতে আইন অনুযায়ী জব্দ করা কারেন্ট জাল আগুনে পুড়িয়ে লোকসমক্ষে ধ্বংস করা হয়।

অভিযান সম্পর্কে চাঁদপুর নৌবাহিনী কন্টিনজেন্টের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার ফায়িজ কাফী নিশ্চিত করে জানান, মা ইলিশের নিরাপদ ডিম ছাড়ার পরিবেশ নিশ্চিত করা, অবৈধ উপায়ে মাছ ধরা পুরোপুরি বন্ধ করা এবং দেশের অমূল্য মৎস্যসম্পদ রক্ষায় নৌবাহিনীর এই অভিযান নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে। আইন অমান্য করে যারা নিষিদ্ধ সময়ে নদীতে নামবেন, তাদের বিরুদ্ধে কঠোর নজরদারি ও নিয়মিত টহল বলবৎ রয়েছে।

উল্লেখ্য, দেশে ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে সরকার নির্ধারিত ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ ও আহরণ নিষেধাজ্ঞা গত ৮ অক্টোবর থেকে সারাদেশে শুরু হয়েছে, যা আগামী ২৯ অক্টোবর ২০২৪ পর্যন্ত বলবৎ থাকবে। এই নিষেধাজ্ঞাকালীন সময়ে যেকোনো ধরণের ইলিশ ধরা, পরিবহন, মজুতকরণ, কেনাবেচা এবং বাজারজাতকরণ আইনত সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে